বিনোদন

চিনে নিন অভিনেত্রীকে

etihad news 3
৯১
print news

২০০৮ সাল থেকে বিনোদন–দুনিয়ায় কাজ করছেন। মূলত টিভি অভিনেত্রী ঋদ্ধি ডোগরা। টিভি, ওয়েবে কাজ করে যতটা পরিচিতি পেয়েছেন, তাঁর চেয়ে কয়েক গুণ বেশি পরিচিতি পেলেন ‘জওয়ান’-এ অভিনয় করে। সিনেমাটিতে শাহরুখ খানের মায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন ঋদ্ধি। হিন্দুস্তান টাইমস অবলম্বনে জেনে নেওয়া যাক ঋদ্ধি ডোগরা সম্পর্কে বিস্তারিত।

etihad news 1

টিভিতে মূলত হাসিখুশি তরুণীর চরিত্রে অভিনয় করেছেন ঋদ্ধি। এ নিয়ে অবশ্য তাঁর আক্ষেপ ছিল। কেননা তিনি চাইতেন, সব ধরনের চরিত্রে অভিনয় করতে। কিন্তু তাঁকে বলা হতো তাঁর চেহারা অসহায় নারীর চরিত্রে অভিনয়ের উপযোগী নয়! ঋদ্ধির ভাষ্যে, ‘সব কথা শুনে মোটেও কাঁদতে বসিনি। বরং এগিয়ে গিয়েছি। সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি শুধু শক্তিশালী চরিত্রে অভিনয় করব।’

‘দ্য ম্যারেড ওম্যান’ সিরিজে অভিনয়ের পর আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। বিশ্বাস জন্মায়, তাঁর চেহারায় কোমলতা আছে। পরিশ্রম করলে সব ধরনের চরিত্রেই মানিয়ে যাবেন।

২০২৩ সালের অন্যতম আলোচিত হিন্দি সিরিজ ‘অসুর–২’–এ অভিনয় করেন তিনি। নুসরাত সাঈদের মতো শক্তিশালী চরিত্রের হাত ধরে সাফল্যের জোয়ারে ভাসছেন অভিনেত্রী। সিরিজটি নিয়ে তিনি বলেন, ‘এ রকমই এক চরিত্রের খোঁজে ছিলাম।’

 

etihad news 2

তবে সব ছাপিয়ে গেছে ‘জওয়ান’। সিনেমাটিতে ‘কাবেরি’ চরিত্রে অভিনয় করেন তিনি। বিষয়টি নিয়ে এখন নেট–দুনিয়ায় জোর চর্চা হচ্ছে।

তবে ঋদ্ধির বয়স ৩৮, শাহরুখের ৫৭; ফলে পর্দায় তাঁদের মা-ছেলে হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মিমও হয়েছে।

সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে ঋদ্ধি বলেন, ‘শাহরুখের সঙ্গে সিনেমা করব শুনেই লাফিয়ে উঠেছিলাম। ছবিতে চরিত্রটিও ছিল অন্য রকম। আমাকে বেশি বয়সী চরিত্র করতে হয়েছে। দারুণ অভিজ্ঞতা ছিল।’

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *