লালগালিচায় নানা রঙের গল্প

৮ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে অনুষ্ঠিত হয় মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২। বরাবরের মতো ২৪তম এ আসরে তারকারা মূল মিলনায়তনে ঢোকেন লালগালিচা পেরিয়ে। লালগালিচায় হাঁটতে গিয়ে মজার মজার অভিজ্ঞতা হয়েছে সেখানে।
গাড়ি থেকে নেমেই তাড়াহুড়া করে ছুটছিলেন প্রীতম। সঙ্গে ছিলেন অভিনয়শিল্পী ও মডেল স্ত্রী শেহতাজ। লালগালিচায় ফটোগ্রাফারের অনুরোধে থামতে হলো। তবে খুবই অল্প সময়ের জন্য। কারণ, এবারের আসরের উপস্থাপনায় আছেন প্রীতম। তাই লালগালিচায় খুব একটা দেরি করতে চাইলেন না শেহতাজ। বললেন, ‘আমাদের দ্রুত ছবি তোলেন। খুব বেশি সময় নেই।’ ফটোগ্রাফারকে ইশারা করেই দাঁড়িয়ে গেলেন এই দম্পতি।
গাড়ি থেকে নেমেই তাড়াহুড়া করে ছুটছিলেন প্রীতম। সঙ্গে ছিলেন অভিনয়শিল্পী ও মডেল স্ত্রী শেহতাজ। লালগালিচায় ফটোগ্রাফারের অনুরোধে থামতে হলো। তবে খুবই অল্প সময়ের জন্য। কারণ, এবারের আসরের উপস্থাপনায় আছেন প্রীতম। তাই লালগালিচায় খুব একটা দেরি করতে চাইলেন না শেহতাজ। বললেন, ‘আমাদের দ্রুত ছবি তোলেন। খুব বেশি সময় নেই।’ ফটোগ্রাফারকে ইশারা করেই দাঁড়িয়ে গেলেন এই দম্পতি।খালেদ সরকার
মাকে সঙ্গে নিয়েই এসেছেন বিদ্যা সিনহা মিম। শেষ হাসিও হেসেছেন। পেয়েছেন ‘পরাণ’ ছবির জন্য তারকা জরিপে সেরা নায়িকার পুরস্কার। মূল মিলনায়তনে ঢোকার আগে দাঁড়িয়ে যান লালগালিচায়। মনের আনন্দে ছবি তোলায় ব্যস্ত। আলোকচিত্রীদের যখন ক্লিক চলছিল, পাশ দিয়ে তখন যাচ্ছিলেন অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। জ্যেষ্ঠ এই অভিনেতাকে দেখামাত্র ফটোগ্রাফার বললেন, ‘জয়ন্ত দাদা, একটু দাঁড়ান।’ দাঁড়ালেন। পাশ ফিরে তাকিয়ে বললেন, ‘আমার পাশের জন কে?’ কথাটি শুনেই মিম বলে উঠলেন, ‘আরে, আমি।’ কুশল বিনিময় করলেন। এরপর ফটোগ্রাফারকে বললেন, ‘আমাদের একসঙ্গে ছবি তোলেন।’ দুজনই কয়েকটি ছবি তুলে যাঁর যাঁর মতো করে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন।