মিডিয়া

বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ জন্মদিন আজ

Messenger creation 32497DEA 6141 4D43 A5CE F0509C8B890F
১৫৮
print news

বরিশাল অফিস :  সাধারণ এক সাংবাদিকের নাম মোঃ মামুন-অর-রশিদ। সদা হাস্যোজ্জল প্রাণবন্ত একজন সাদাসিধে মানুষ হিসেবে যার পরিচিতি। তার সাংবাদিক অঙ্গনে পথচলা প্রায় দুই যুগ সময় ধরে। বিভিন্ন আঞ্চলিক পত্রিকার বার্তা বিভাগ, জাতীয় পত্রিকার ব্যুরো প্রধান সহ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন তিনি। দক্ষ ও নিপূন লেখনীর মাধ্যমে বরিশালে প্রথম সাড়ির গণমাধ্যম কর্মীদের তালিকায় তার নাম রয়েছে।
তিনি জাতীয় দৈনিক বর্তমান’ পত্রিকার বরিশাল ব্যুরো চিফ, দক্ষিণাঞ্চল পত্রিকার বিশেষ প্রতিনিধি, জনপ্রিয় অনলাইন ‘বরিশাল বাণী’ ও আপডেট নিউজ২৪ এর সম্পাদক ও প্রকাশক। এছাড়া তিনি বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তার আজ শুভ জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে “বরিশাল বাণী” পরিবারবর্গ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রায় দুই যুগ সময় ধরে সাংবাদিকতায় কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন পদকে ভূষিত হন। পাশাপাশি তিনি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের প্রচার সম্পাদক সহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন ।
২০১৪ সালের বিশ্ব মুক্তগণমাধ্যম দিবসে তিনি ‘সাংবাদিক গিয়াস কামাল স্মৃতি পদক’ গ্রহণ করেন। ২০১৬ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের হাত থেকে বিশেষ সম্মাননা স্মারক এবং ২০১৮ সালে জাতীয় সাংবাদিক সংস্থা থেকে ‘মাওলানা আকরম খাঁ পদক’ গ্রহণ করেন।

পারিবারিক জীবন:
১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারী বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামের এক মধ্যবিত্ত মুসরিম পরিবারে জন্ম গ্রহন করেন। বাবা মৃত আমিন উদ্দিন হাওলাদার ও মাতা মৃত রিজিয়া বেগম। সাত ভাই বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। বড় ভাই হারুন-অর-রশিদ একজন ব্যবসায়ী। সাংসারিক জীবনে এক ছেলে ও এক মেয়ের বাবা তিনি।
২০০৬ সালে মাস্টার্স পাশ করে তিনি একটি প্রাইভেট চাকুরীর পাশাপাশি লেখালেখি করছেন। সংবাদ, ছোটপল্প, রম্য রচনা লেখা সহ সাহিত্যের বিভিন্ন বিষয়ে চর্চা করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.