বরিশাল বাংলাদেশ

জুতার মালা কান্ডে বাচ্চুকে প্রত্যাখ্যান করলো আ’লীগ, মঈন জোমাদ্দারের জামিন

etihad news photo
৯৩
print news

ইত্তেহাদ ডেস্ক: বরিশাল সিটি করপোরেশনের বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী মঈন জোমাদ্দার কর্তৃক জুতার মালা পড়ানো মনিরুজ্জামান বাচ্চুকে এবার প্রত্যাখ্যান করলো চরামদ্দি ইউনিয়ন আওয়ামী লীগ। দিনে দিনে নানা তথ্য ফাঁস হওয়ায় এ ঘটনার উল্টো মোড় নিতে শুরু করেছে। ইতঃমধ্যে বাচ্চুকেই দুষছেন অনেকে।

চরামদ্দি ইউনিয়ন আ’লীগের ব্যানারে একটি মানব বন্ধন আয়োজনের চেষ্টা করা হয়্ । বাচ্চু নিজ খরচে প্রায় সাড়ে সাত হাজার টাকার ব্যানার করায়। কিন্তু চরামদ্দি আওয়ামী লীগের নেতাকার্মীরা এই মানব বন্ধন প্রত্যাখ্যান করে উল্টো প্রতিরোধের ঘোষণা দেয়। এতে বাচ্চু তার সাজানো নাটক আর মঞ্চস্থ করতে পারেনি।

চরামদ্দি ইউনিয়ন আ’লীগের এক শীর্ষ নেতা বলেন, বাচ্চু সারা বছর সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ছবি টানিয়ে দেদারছে ব্যবসা করেছে। অল্প দিনে কোটিপতি বনে গেছে বাচ্চু। এবার সাদিক আবদুল্লাহ নমিনেশন না পাওয়ার পরই পল্টি নিয়ে তার ছবি নামায়। নতুন মেয়রের গুনকীর্তন করতে শুরু করে। আসলে সবই ধান্ধাবাজী। বাচ্চু একজন হাইব্রিড আওয়ামী লীগ। সে মুলত জাতীয় পার্টি করে।
সম্প্রতি মনিরুজ্জামান খান বাচ্চুকে গলায় জুতার মালা পরানো হয়েছে। বাচ্চুর গলায় জুতার মালা পরানো ও তাকে মারধর করার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ঘটনায় রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে মেয়র সেরনিয়াবাত সাদিক অনুসারী ও বাকেরগঞ্জ উপজেলার চরামুদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নাজমুল হাসান ওরফে মঈন জমাদ্দারকে। ইতিমধ্যে আদলত থেকে জামিন পেয়েছেন মঈন জোমাদ্দার।
ভুক্তভোগী ও স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, মনিরুজ্জামান খান বাচ্চু বাকেরগঞ্জ উপজেলার চরামুদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অভিযুক্ত নাজমুল হাসান একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তারা দুজন একসময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লার অনুসারী ছিলেন। সিটি নির্বাচনের পরে মনিরুজ্জামান খান নবনির্বাচিত মেয়র আবুল খালেক আব্দুল্লার পক্ষে অবস্থান নেন।
পরে তিনি নগরীর ১১ নম্বর ওয়ার্ড বান্দ রোডে সোনার বাংলা মটরস নামে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মেয়র সাদিক আব্দুল্লাহর ছবি সরিয়ে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে নাজমুল হাসান ওরফে মঈন জমাদ্দারের নেতৃত্বে ২২ আগস্ট ১৪ নম্বর ওয়ার্ডে শহীদ রহিম স্মৃতি পাঠাগার ক্লাবের একটি কক্ষে নিয়ে বাচ্চুকে শায়েস্তা করা হয়। পাশাপাশি জুতা পরানো এবং সাদিকের ছবি নামিয়ে অন্যায় করেছে এমন একটা স্বীকারোক্তি আদায় করেন। পরে ওই ভিডিও  ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *