বাংলাদেশ ঢাকা

মানবপাচার প্রতিরোধ অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে নীতিগত অনুমোদন

উপদেষ্টা পরিষদের বৈঠক
৬৮
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : উপদেষ্টা পরিষদের বৈঠকে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠক শেষে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সভায় ভূমি ব্যবহার, নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ খসড়া চূড়ান্ত ও নীতিগতভাবে অনুমোদিত হয়। গত বছরের ৮ আগস্ট থেকে উপদেষ্টা পরিষদের ৫১টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা থেকে তৈরি অগ্রগতি প্রতিবেদনও আলোচনা করা হয়।

প্রেস সচিব শফিকুল আলম জানান, টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ ২০২৫ এবং আমদানি নীতির খসড়া আরও আলোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। এছাড়া, জুলাই গণভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত পাঠানো ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বিষয়ে আলাপ হয়েছে এবং বিষয়টি ভবিষ্যতে আরও আলোচনা হবে।

উপদেষ্টা পরিষদের সভায় মোট ২৫১টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয় এবং ৩৯৪টি বিষয়ে আলোচনা হয়।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.