প্রথম সুন্নি মুসলিম রাষ্ট্রদূত বাংলাদেশে পাঠাচ্ছে ইরান

ইত্তেহাদ নিউজ,অনলাইন : প্রথমবারের মতো কোনো সুন্নি মুসলিমকে বাংলাদেশে রাষ্ট্রদূত নিযুক্ত করেছে শিয়া মুসলিম অধ্যুষিত দেশ ইরান।
তেহরান টাইমস জানিয়েছে, বুধবার (১৯ নভেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা করেন ঢাকার নবনিযুক্ত রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদী। জলিল রহিমি ইরানের ১৪তম সরকারের প্রথম কোনো সুন্নি মুসলিম, যাকে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। ইরানের বেশিরভাগ মানুষ শিয়া মুসলিম।
জলিল দুইবার ইরানের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনেও দায়িত্ব পালন করেছেন।
ঢাকায় এসে কি কি দায়িত্ব পালন করতে হবে সে ব্যাপারে নতুন রাষ্ট্রদূতকে নির্দেশনা দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
ইরান ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) শীর্ষ সম্মেলনের ঠিক আগে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক আদান-প্রদান শুরু হয় এবং সম্পর্ক একটি প্রাতিষ্ঠানিক রূপ পায়।
এই সম্পর্ক কেবল ধর্মীয় ঐক্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বর্তমানে, দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে জ্বালানি, বিশেষ করে পেট্রোলিয়ামজাত পণ্য একটি বড় অংশ জুড়ে রয়েছে। এছাড়া, দুই দেশই দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এবং আন্তর্জাতিক ইসলামিক ফোরামে বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে অভিন্ন অবস্থান গ্রহণ করে থাকে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



