বিশেষ সংবাদ

বাঁশ ও কাঠের ভাঙা সাঁকোতে সন্তান প্রসব!

lkj
৯৪
print news

ইত্তেহাদ নিউজ,কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাঁশ ও কাঠের ভাঙা সাঁকো হেঁটে পার হওয়ার সময় সাঁকোর মাঝেই সন্তান প্রসব করেছেন এক প্রসূতী। শনিবার (৬ জুলাই) দুপুরের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের সবুজপাড়ায় কদমতলী খালের উপর থাকা সাঁকোতে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, সন্তান প্রসব হওয়া ওই নারীর নাম বিলকিছ বেগম এবং তার স্বামীর নাম সাইজ উদ্দিন।

স্থানীয়রা জানায়, এটি বিলকিছ বেগমের প্রথম কন্যা সন্তান। তারা জানান, বিলকিছ বেগমের স্বামীর বাড়ি রৌমারী উপজেলার যাদুরচর গ্রামে। তিনি সন্তান-সম্ভবা হওয়ায় কয়েক দিন আগে রৌমারী সদর ইউনিয়নের শুতির পাড়ে তার বাবা আহমদের বাড়িতে আসেন। শনিবার (৬ জুলাই) দুপুরে বাবার বাড়িতে থাকা অবস্থায় তার প্রসব বেদনা শুরু হলে কযেকজন মিলে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিল। কিন্তু সাঁকোটি ভাঙা থাকায় সাঁকোর উপর কোনো যানবাহন চলাচল করতে পারে না। এ কারণে বিলকিছ বেগমকে নিয়ে হেঁটে সাঁকো পার হচ্ছিলেন তার আত্মীয়সহ কয়েকজন নারী। পরে সাঁকোর মাঝামাঝি আসার সময় প্রসব বেদনা তীব্র হলে সাঁকোর উপর শুয়ে পড়েন বিলকিছ বেগম। পড়ে স্থানীয়দের সহায়তায় সাঁকোর উপরই তার সন্তান প্রসব হয়।

বিলকিছের বাবা আহমদ আলী জানান, যাদুর চরে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। সে সন্তান সম্ভবা হওয়ায় তাকে আমার বাড়িতে নিয়ে এসে রেখেছিলাম। মেয়ের প্রসব বেদনা ওঠায় তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সাঁকোর উপর মেয়ে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক সাঁকোর উপর সন্তান প্রসবের ঘটনা নিয়ে ফেসবুক লাইভে আসেন। পড়ে ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়।

এ বিষয়ে আব্দুর রাজ্জাকের সাথে কথা হলে তিনি জানান, এই সাঁকোটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপোযোগী হলেও স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি। এর ফলশ্রুতিতে এ ঘটনা। আমরা চাই এই ব্রিজটি দ্রুত নির্মাণ করা হোক। তাহলে প্রসূতি মা, অসুস্থ রোগী গাড়িতে করে হাসপাতালে যেতে পারবে।

এ বিষয়ে রৌমারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সুজাউল সুজা জানান, এটা খুবই দুঃখজনক ঘটনা। ঘটনা শোনার পর আমি নিজেই ঘটনাস্থলে এসেছি। সাঁকো দিয়ে বহু মানুষ চলাচল করে। আমরা চাই দ্রুত সাঁকোর জায়গায় ব্রিজ নির্মাণ করা হোক।

রৌমারীর শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, আমি খবর পাওয়ার পর বিলকিছ বেগম ও তার নবজাতককে দেখতে গিয়েছি। এই ভাঙা সাঁকোর কারণে তাকে সাঁকোতেই সন্তান প্রসব করতে হয়েছে। আমি সাঁকোর জায়গায় ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরে যোগাযোগ করব।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *