বিনোদন

কেমন আছেন ঋতাভরী

news 1720279754491
১০৭
print news

ইত্তেহাদ নিউজ ডেস্কএক মাস ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ‘বহুরূপী’ ছবির শুটিংয়েও একাধিক বার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বমি, মাথা ঘোরার মতো উপসর্গ নিয়েও শুটিং চালিয়ে গেলেও প্রয়োজন ছিল জরুরি চিকিৎসার। অবশেষে ভর্তি হন বিধাননগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে আজ শনিবার সকালে তার অস্ত্রোপচার হয়েছে।

ঋতাভরীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী। সেখানে পরীক্ষার পর জানা যায়, পিত্তথলিতে পাথর রয়েছে তার। তারপরই হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। পরে আজ পিত্তথলির পাথর অপারেশনে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ঋতাভরীর জ্ঞান ফিরেছে, আপাতত বিশ্রাম নিচ্ছেন।

জ্ঞান ফিরলেও এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই ঋতাভরী। অস্ত্রোপচারের পরে ২৪ ঘণ্টা চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হবে তাকে। তারপর চূড়ান্ত হবে, কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। হাসপাতালে তার পাশে রয়েছেন মা শতরূপা সান্যাল।

কিছু দিন আগেই প্রতি বারের মতো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেছেন ঋতাভরী। মিষ্টি গোলাপি-কালো ওয়েস্টার্ন পোশাকে নিজেকে মেলে ধরেছিলেন তিনি। অতি সম্প্রতি দিদির বিয়ের কিছু মুহূর্তও তুলে ধরেছিলেন ইনস্টাগ্রামে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *