বাংলাদেশ ময়মনসিংহ

ঝিনাইগাতীতে ওসি’র উদ্যোগে গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ

IMG 20231212 121416 Edit 12122023 1542
১০৩
print news

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর  : শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম এর নির্দেশে ঝিনাইগাতী থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে উপজেলার ৭ ইউনিয়নের ৭০ জন গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়েছে। ১২ডিসেম্বর মঙ্গলবার দুপুরে থানা চত্তরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।এসময় এসআই রাজিব ভৌমিক সহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় ঝিনাইগাতী থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া নিজ হাতে গ্রাম পুলিশদের হাতে শীতবস্ত্র প্রদান সহ তাদেরকে ন্যায় ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনে আহবান করেন।উল্লেখ্য যে,সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া ঝিনাইগাতী থানায় দুই বছরের অধিক সময় দ্বায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসি’র নির্দেশে তিনি জেলার নালিতাবাড়ী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মঙ্গলবার বিকেলে দ্বায়িত্বভার গ্রহন করবেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *