ঢাকা বাংলাদেশ

কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্দোগে কম্বল বিতরণ

1702370641754 scaled
১০৪
print news

লাতিফুল আজম,কিশোরগঞ্জ(নীলফামারী) : নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নে শিশুদের বার্ষিক সম্মেলন ও শুভেচ্ছা উপহার(কম্বল) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে রনচন্ডী স্কুল এন্ড কলেজ মাঠে কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।রনচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারি পাইলট, বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন এপি’র নীলফামারী জেলার সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম,প্রোগ্ৰাম কোয়ালিটি স্পেশালিস্ট শাহ কামাল, কিশোরগঞ্জ এপি ম্যানেজার পিকিং চাম্বুগং, লাভলীহুড টেকনিক্যাল স্পেশালিস্ট সৈয়দ ছাগির আহমেদ,জুনিয়র সহকারী প্রোগ্ৰাম অফিসার আনোয়ার হোসেন, রনচন্ডী ইউনিয়নের ভিডিসি সভাপতি ওসমান গনি, আসাদুজ্জামান রাজু,রনচন্ডী ইউনিয়ন পরিষদের সদস্য মাহফুজার রহমান, আলতাফ হোসেন প্রমূখ।উল্লেখ্য, অসহায় ও দরিদ্র ৫০০ জন শিশুদের মাঝে কম্বল বিতরণ শেষে শিশু ফোরামের সদস্য বৃন্দ বাল্য বিবাহ প্রতিরোধে নাটিকা প্রদশর্নের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *