ইত্তেহাদ এক্সক্লুসিভ

বরিশালের ৯ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছুটে বেড়াচ্ছেন শতাধিক প্রার্থী

barisal phato
৯৯
print news

বরিশাল অফিসবরিশালের ৯ উপজেলায় উপজেলা পরিষদ  নির্বাচনে চেয়ারম্যান পদে ছুটে বেড়াচ্ছেন শতাধিক প্রার্থী । বরিশালের ৯ উপজেলায়  প্রায় শতাধিক প্রার্থীর এই দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এর মধ্যে ৯ টি উপজেলার ভোট হলেও একটির হবে না। মেহেন্দিগঞ্জ উপজেলার মেয়াদ উত্তীর্ণ হবে চলতি বছরের শেষে, তাই ঘোষিত তফসিল অনুযায়ী চারটি দফায় জেলার ৯টি উপজেলায় নির্বাচন শেষ হচ্ছে মে মাসের ২৫ তারিখের মধ্যে।

নির্বাচনের তারিখ ঘোষণায়  প্রচারণায় ব্যস্ত রয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান, ভাইচ চেয়ারম্যান পদের প্রার্থীরা। এরই মধ্যে জেলার ৯ উপজেলায় চেয়ারম্যান পদে শতাধিক আওয়ামী লীগের নেতার নাম আলোচনায় রয়েছে। অনেক সম্ভাব্য প্রার্থী নিজ নিজ উপজেলায় ব্যানার-ফেস্টুন টাঙিয়ে নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন। আবার অনেকে নিজ উপজেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে কৌশলে নিজের অবস্থান জানাচ্ছেন।

যদিও আওয়ামী লীগের বাহিরে এ নির্বাচনে বিএনপি বা তাদের শরিকদের অংশগ্রহণের তেমন কোনো খবর নেই। তবে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিসহ জোটের দলগুলো থেকেও প্রার্থী হওয়ার খবর পাওয়া গেছে।

বরিশাল সদর : বরিশাল সদর উপজেলায় প্রচারনায় রয়েছেন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য  এসএম জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী হাওলাদার ও শিক্ষক নেতা আব্দুল মালেক।
বানারীপাড়া : বানারীপাড়ায় উপজেলায় বর্তমান চেয়ারম্যান গোলাম ফারুক এবারের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। আলোচনায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মামুন-উর রশিদ স্বপন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জিয়াউল হক মিন্টু এবং জাসদ নেতা সাজ্জাদ হোসেন।
উজিরপুর : উজিরপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চু, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম জামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সুখেন্দ শেখর বৈদ্য ও শোলক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী হুমায়ুন কবির প্রচার-প্রচারনায় রয়েছেন। এছাড়াও চেয়ারম্যান পদে জাসদ নেতা ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল প্রচার-প্রচারনায় রয়েছেন।
আগৈলঝাড়া : আগৈলঝাড়া উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুর রইস সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মতুর্জা খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি নির্বাচন করার ঘোষনা দিয়েছিলেন। কিন্তু বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ছোট ছেলে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহকে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষনা করা হয়েছে। ফলে এখানে সবকিছু এখন স্থবির বলা যায়।
গৌরনদী : একই চিত্র গৌরনদীতেও। সেখানে উপজেলার বর্তমান চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন্নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচ এম জয়নাল আবেদিন, পৌর আওয়ামী লীগ সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সি, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিলীপ মাঝি, উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমান, আওয়ামী লীগ নেতা হাবিব মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক ব্যাপারী ও উপজেলা কৃষক লীগ সভাপতি আলমগীর উকিলের নামে বেশ প্রচার প্রচারণা করে। আশিক আব্দুল্লাহর সাথে গৌরনদী উপজেলায় বর্তমান পৌর মেয়র হারিচুর রহমান হারিচ প্রার্থী হিসেবে ঘোষনা দেয়া হয়েছে। এতে সকলের প্রচার-প্রচারনা থেমে গেছে।
বাবুগঞ্জ : বাবুগঞ্জে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদ হোসেন স্বপন, সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল এবং ভাইস চেয়ারম্যান ফরজানা বিনতে ওহাব সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করবেন।
বাকেরগঞ্জ : বাকেরগঞ্জে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, যুবলীগের সহসস্পাদক রাজিব আহমেদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মিজানুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান মাসুদের নামও রয়েছে মনোনয়ন প্রত্যাশী তালিকায়।
মুলাদী : মুলাদীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান তারিকুল হাসান মিঠু খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইউসুফ আলী, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আমিনুল ইসলাম ও কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরুর নাম আলোচিত হচ্ছে। এছাড়াও মুলাদি উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ মিয়ার নামও রয়েছে আলোচনায়।
হিজলা : হিজলায় উপজেলা সাধারণ সম্পাদক এনায়েত হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার, জেলা আ’লীগ সদস্য শাহজাহান তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম স্বপন চৌধুরী এবং হরিনাথপুর ইউনিয়নের আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদারের নামও উঠে এসেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা তালুকদার মোঃ ইউনুস বলেন, ১৫ এপ্রিল মনোনয়ন জমা দেয়া হবে। লাখ টাকা এবারের জামানত। তাই এই জামানত দিয়ে কতজন প্রার্থী শেষ পর্যন্ত যাচাই-বাছাইয়ে টিকে থাকতে পারেন তা দেখতে ১৭ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান তালুকদার মোঃ ইউনুস।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *