সংবাদ এশিয়া

ইরানে আইআরজিসির ঘাঁটিতে হামলায় নিহত ১১

image 792436 1712240796
১১২
print news

ইত্তেহাদ নিউজ ডেস্কইরানের দক্ষিণ-পূর্ব সীমান্ত প্রদেশ সিস্তান-বেলুচেস্তানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদর দপ্তরে হামলায় দেশটির অন্তত ১১ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।বৃহস্পতিবার সুন্নি সশস্ত্র গোষ্ঠী জাইশ আল-আদলের সঙ্গে (আর্মি অফ জাস্টিস) দেশটির নিরাপত্তা বাহিনীর রাতভর এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুন্নি সশস্ত্র গোষ্ঠীর ১৬ জন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি।তেহরানের আল-জাজিরার সাংবাদিক ডোরসা জাব্বারি বলেন, এটি জইশ আল-আদল দ্বারা পরিচালিত সবচেয়ে মারাত্মক আক্রমণগুলোর মধ্যে একটি। বন্দুকধারীরা একযোগে বিভিন্ন নিরাপত্তা ও সামরিক কম্পাউন্ডে হামলা চালায়। তাদের গায়ে আত্মঘাতী পোশাকও ছিল।ইরানের রাষ্ট্রীয় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি বলেন, সিস্তান-বেলুচেস্তানের শহর চাবাহার এবং রাস্কে অবস্থিত গার্ডস সদর দপ্তর দখলে ব্যর্থ হয়েছে সন্ত্রাসীরা।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *