বাংলাদেশ ময়মনসিংহ

ঝিনাইগাতীতে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

received 332480279618703
১১১
print news

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর : সারাদেশের ন্যায় ১২ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা জানান, সারাদেশের ন্যায় একযোগে ঝিনাইগাতী উপজেলায় ১২ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কোন শিশুই যাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে সেদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মীদের সর্তক থাকার আহ্বান জানানো হয়েছে। এ উপজেলার ৭টি ইউনিয়নে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৪৫০জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২০ হাজার ২৭০জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলসহ মোট ২২ হাজার ৭২০জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠ ও সফলভাবে সম্পন্ন করতে ৩৩৮ জন স্বেচ্ছাসেবী,৬৩ জন স্বাস্থ্যকর্মী ও ২১ জন সুপারভাইজারের মাধ্যমে ১৬৯টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *