ইত্তেহাদ এক্সক্লুসিভ

১০০ বছরের মধ্যে বিশ্ব বাণিজ্যে বড় পরিবর্তন

vietnam 20250403210957
৭১
print news

ইত্তেহাদ অনলাইন নিউজ ডেস্ক :   বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার প্রভাব এরই মধ্যে বিশ্বের আর্থিক বাজারগুলোতে পড়তে শুরু করেছে। বলা হচ্ছে, তার এই পদক্ষেপের ফলে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

বিবিসির অর্থনীতি সম্পাদক ফয়সাল ইসলামের মতে আমদানি পণ্যে আরোপ করা শুল্কের ফলে যুক্তরাষ্ট্রের শুল্ক রাজস্ব লাফিয়ে এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যা গত এক শতকে দেখা যায়নি, যা ছাড়িয়ে যেতে পারে ১৯৩০-র দশকের কঠোর সুরক্ষামূলক বাণিজ্য নীতির সময়ের অবস্থাকেও।

অথবা রাতারাতি শেয়ারবাজারের পতন দেখা যেতে পারে, বিশেষ করে এশিয়ায়। এই পদক্ষেপের ফলে দীর্ঘদিনের বৈশ্বিক বাণিজ্যের প্রবাহে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের সব আমদানি পণ্যে সর্বজনীন ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা শুক্রবার (৪ এপ্রিল) রাত থেকে কার্যকর হবে। তাছাড়া দেশটির সঙ্গে বাণিজ্যে উদ্ধৃত রয়েছে এমন বেশ কিছু দেশের ওপর প্রতিশোধমূলক প্রায় ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।

এশিয়ার দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা হয়েছে সবচেয়ে বেশি। এতে হাজার হাজার কোম্পানি ও কারখানার পাশাপাশি অনেক দেশের ব্যবসায়িক মডেলই ভেঙে যাবে।

আশঙ্কা করা হচ্ছে, বিশ্বের বৃহত্তম কোম্পানিগুলোর দ্বারা তৈরি কিছু সরবরাহ শৃঙ্খল তাৎক্ষণিকভাবে ভেঙে যাবে। এর অনিবার্য প্রভাব অবশ্যই তাদের চীনের দিকে ঠেলে দেবে।

হোয়াইট হাউজের একজন কর্মকর্তা স্পষ্টভাবে বলেন, এটি কোনো আলোচনা নয়, এটি একটি জাতীয় জরুরি অবস্থা।ট্রাম্পের এই নীতির মূল লক্ষ্যই হচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি শূন্যে ফিরিয়ে আনা, যার ফলে বৈশ্বিক অর্থনীতি পুরো বদলে যাবে।

পূর্ব এশিয়ার দেশগুলোর ওপর যেভাবে ৩০ থেকে ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে তাতে খুব দ্রুতই পোশাক, খেলনা ও ইলেকট্রনিক্সের দাম হু হু করে বাড়বে।নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন শিল্প সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এই শুল্ক আরোপ করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার কঠোর শুল্কনীতি থেকে ছাড় পায়নি বাংলাদেশসহ গোটা এশিয়া।

মোটা দাগে শুল্ক আরোপ হয়েছে চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া থেকে শুরু করে ইরাক, শ্রীলঙ্কার মতো দেশগুলোর ওপরও।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.