বাংলাদেশ ঢাকা

হাদি হত্যার তদন্ত সম্পর্কে জানাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চ
৯৬
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : শরীফ ওসমান হাদির হত্যাকারীকে এক সপ্তাহেও গ্রেপ্তার করতে না পারায় তীব্র নিন্দা জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে তাদের সপ্তাহব্যাপী তদন্ত ও পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানোর দাবি জানিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) হাদির জানাজার আগে দেয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। আবদুল্লাহ আল জাবের কোনো ধরনের সহিংসতার প্রতি সমর্থন না দিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন শেষে উপস্থিত জনসাধারণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ইনকিলাব মঞ্চ থেকে পরবর্তী সব সিদ্ধান্ত জনগণকে জানানো হবে।

জানাজার অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা হাদির আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া চান। এরপর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। হাদির বড় ভাইও বক্তব্য রাখেন এবং তিনিই জানাজার নামাজে ইমামতি করেন।

জানাজায় প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.