রাজনীতি

সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে: আখতার হোসেন

aktar
৭০
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা :  সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব মো. আখতার হোসেন। এক টেলিভিশন আলোচনায় এনসিপির পক্ষ থেকে অংশ নেন তিনি।তিনি বলেন, “আমরা সংস্কারের কথা জোর দিয়ে বলছি, কারণ বিগত ৫০ বছরে ১৬ কোটি মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা এখন একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করে, যেখানে মৌলিক কাঠামোগত পরিবর্তন প্রতিফলিত হবে।

তিনি আরও বলেন, “নির্বাচনের সময় হোক ডিসেম্বর বা জুন সেটা বড় কথা নয়। বড় কথা হলো, তার আগে জনগণ সংস্কার ও বিচারের দৃশ্যমান নিশ্চয়তা দেখতে চায়। যারা মানবতাবিরোধী অপরাধে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে সংবিধান, সংসদ কাঠামো, সংরক্ষিত নারী আসন, উচ্চ-নিম্নকক্ষ এসব বিষয়ের সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করতে হবে।

আখতার হোসেন বলেন, “যদি পুরোনো কাঠামো ঠিক রেখে শুধু নির্বাচনী আয়োজন করা হয়, তাহলে যে গণতন্ত্র ও পরিবর্তনের স্বপ্ন মানুষ দেখেছে, তা ভেঙে যাবে।” অন্তর্বর্তীকালীন সরকারকে শুধু একটি ভোটের আয়োজন নয়, বরং গুণগত পরিবর্তনের মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গঠনে ভূমিকা রাখতে হবে।

এ সময় তিনি বিএনপি, জামায়াত ও অন্যান্য দলগুলোর প্রতি আহ্বান জানান, যেন সবাই মিলে নতুন রাষ্ট্র কাঠামোর বিষয়ে একমত হয়ে জাতিকে একটি সঠিক পথে এগিয়ে নেওয়ার সিদ্ধান্তে পৌঁছায়।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.