বাংলাদেশ ঢাকা

সংসদ নির্বাচনে ভোট গণনার সময় কলম, মোবাইল ফোন রাখতে পারবেন না সাংবাদিকরা

ইসি
৯৯
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার সময় সাংবাদিকরা থাকতে পারলেও কলম, মোবাইল ফোন বা কোনো ডিভাইস রাখতে পারবেন না।

সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. মনির হোসেন রিটার্নিং কর্মকর্তাদের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গণনার সময় গণনা কক্ষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে প্রিজাইডিং অফিসার ও সহায়ক কর্মকর্তা ব্যতীত অন্য কোনো ব্যক্তি (যেমন: পোলিং অফিসার, পোলিং এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষক প্রভৃতি) মোবাইল ফোন, কলম বা অন্য কোননো ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না।

তবে সাংবাদিক ও পর্যবেক্ষকরা কাজের প্রয়োজনে পেন্সিল সাথে রাখতে পারবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.