বাংলাদেশ বরিশাল

লঞ্চ দুর্ঘটনা: ঝালকাঠিতে ৪ কর্মীসহ ‘এ্যাডভেঞ্চার-৯’ আটক

image 252264 1766733153
১০৭
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চকে আটক করেছে ঝালকাঠি জেলা পুলিশ। এসময় লঞ্চে থাকা চারজন কর্মীকে আটক করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে তাদেরকে আটক করা হয়।ঝালকাঠি জেলা পুলিশ সুপার মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিয়ে ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে করে ঝালকাঠি ফিরছিলেন। ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি বৃহস্পতিবার রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীতে ঘন কুয়াশা থাকায় দুইটি লঞ্চের সংঘর্ষ হয়।

লঞ্চে সংঘর্ষের ঘটনায় ৪ জনের লাশ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ওসি সোহাগ রানা। আহত হয়েছেন অন্তত ৬-৭ জন।

এদিকে লঞ্চে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় ঝালকাঠি পুলিশ কিংবা বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে কিছুই বলতে পারেনি। ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সামনে দুমড়েমুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝালকাঠি জেলা পুলিশ এবং নৌ পুলিশ লঞ্চঘাটে রয়েছে। আহতরা সবাই বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘সম্রাট-৩ লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার-৯ এর সংঘর্ষ হয়েছে। যেহেতু জানতে পেরেছি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঘাতক তাই এটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.