বাংলাদেশ চট্টগ্রাম

মেঘনা নদীতে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণে বাঁচলেন সহস্রাধিক যাত্রী

1000257809 1 1 694e34292fac3
১১৯
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান-৫-এর সহস্রাধিক যাত্রী।

জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ঢাকা বিএনপির সমাবেশ শেষে চাঁদপুর ফেরার পথে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর এলাকায় নদীতে নোঙর করা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ ঘটে।ঘটনার সময় লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত লঞ্চ ত্যাগ করে তীরবর্তী এলাকায় নিরাপদ আশ্রয় নেন।

খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, রাতের ঘন কুয়াশায় লঞ্চটি ধীরগতিতে চাঁদপুরমুখী ছিল। দৃশ্যমানতার অভাবে রুট নির্ধারণে সমস্যা দেখা দেয়, যার ফলে সামনে থাকা বাল্কহেডটি দেখা না যাওয়ায় সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর লঞ্চটি তীরে নোঙর করা হয় এবং পরে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবুল কালাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদে তীরে সরিয়ে নেওয়া হয়। পরে বিকল্প লঞ্চ ইমাম হাসান-২, স্পিডবোট এবং সড়কপথে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.