বাংলাদেশ ঢাকা

ভোলার সাবেক এমপি মুকুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

image 271062 1767771991
৯৫
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন :  ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলের পাঁচটি ও তার স্ত্রী জাহানারা ইয়াসমিনের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আলী আজম মুকুলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৫৩১ টাকার সম্পদ অর্জন ও তার স্ত্রী ইয়াসমিনের বিরুদ্ধে ৬ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৬ অক্টোবর মামলা করে দুদক।

আলী আজম মুকুল ও জাহানারা ইয়াসমিনের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের নামে অর্জিত বর্ণিত অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ করা আবশ্যক।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.