ইত্তেহাদ এক্সক্লুসিভ

বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

1767171887 189ef53ed66ae727f6ab13b35b49b85d
৭৯
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। আজ (৩১ ডিসেম্বর) বিকেলে তিনটা চার মিনিটে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তাঁর জানাজা সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

প্রিয় দেশনেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাপাশের এলাকা জনসমুদ্রে রূপ নিয়েছে। কিছুক্ষণ পরই জানাজা অনুষ্ঠিত হবে। জানাজাস্থল ও আশপাশের এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে।অনন্ত যাত্রায় লাখ লাখ মানুষের ভালোবাসা পেলেন খালেদা জিয়া।জানাজাস্থলে বহু মানুষকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার সময় বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা। তার মরদেহ নেওয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ের জানাজাস্থলে। সেখানে ভোর থেকেই জড়ো হতে শুরু করে সর্বস্তরের মানুষ।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে কফিন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে এই জানাজা অনুষ্ঠিত হবে। দেশের এই জাতীয় নেতাকে সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে শেষ শ্রদ্ধা ও জানাজায় অংশ নেন, সেজন্য নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও জনসাধারণের অবস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

জানাজার আনুষ্ঠানিকতা শেষে বিকেল  শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। দাফনের সময় মরহুমার পরিবারের সদস্য, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

দীর্ঘদিন হাসপাতালে থেকে মঙ্গলবার ভোরে অনন্তলোকে পাড়ি জমান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।তার মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.