বাংলাদেশ ঢাকা

বিএনপির বিশেষ বার্তা,পরিহার করতে হবে শোভাযাত্রা

7ddc8d29f3f84476d1c41d044ab55fdb 63393e7bd8a39
৭৪
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা :দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের বিশেষ বার্তা দিয়েছে বিএনপি। রোববার দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, জাতীয় নির্বাহী কমিটি এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে- আপনাদের অধিনস্থ কোন ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোন ধরণের মটরসাইকেল বহর ও কারসহ অন্য কোন যানবাহনে শোভাযাত্রা পরিহার করতে হবে। এই সমস্ত শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে। যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মীসভা অথবা জনসভা অনুষ্ঠিত হয়, সেই এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমণ ঘটলে শোভাযাত্রার কারণে প্রচন্ড যানযটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। যা কোনভাবেই কাম্য হতে পারে না।
এতে বলা হয়, যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মটরসাইকেল বহর বা অন্য কোন যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
চিঠিতে আরও বলা হয়েছে, ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে রং-বেরংয়ের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শণ করতে। এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এরকম পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শণ করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *