বাংলাদেশ বরিশাল

বাউফলে নবম শ্রেণীর দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ

patuakhali rapist raped two 20260111010939
৬৫
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : পটুয়াখালীর বাউফলে একই সাথে নবম শ্রেণি পড়ুয়া দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অনিক (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের পর থেকেই আত্নগোপনে রয়েছেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) রাতে এ ঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগীরা।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অনিক নামে এক যুবক তার পরিচিত এক বান্ধবীকে নিজ বাড়িতে ডাকেন। বান্ধবী তার এক সহপাঠীকে সাথে নিয়ে অনিকের বাড়িতে যান। সেখানে গেলে অভিযুক্ত অনিক তাদের দুজনকেই ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।

অভিযুক্ত অনিক বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের বাসিন্দা খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।পালিয়ে যাওয়ায় এ ঘটনায় অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “ভুক্তভোগী দুই শিক্ষার্থী থানায় এসে অভিযোগ করেছেন। অভিযোগটি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.