বিশেষ সংবাদ

বাউফলে দুশতাধিক গৃহ হস্তান্তর নিয়ে ইউএনও সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময়

Bauphal pic 08.08 23
৯২
print news

বাউফলে দুশতাধিক গৃহ হস্তান্তর নিয়ে ইউএনও সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময়

সাইফুল ইসলাম :

পটুয়াখালীর বাউফলে মুজিব শতবর্ষ উপলক্ষে ২১৭ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) গৃহ হস্তান্তর করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী কাল বৃহস্পতিবার গনভবন থেকে সরাসরি এ গৃহ হস্তান্তর উদ্বোধন করবেন। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তা রাজিব বিশ্বাস ও একাডেমিক সুপার ভাইজার সোহেল রানা, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জান বাচ্চুসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে বাউফলে মোট ৮৫৪ জন ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান করা হবে। ইতিমধ্যে ৫২৪ টি গৃহ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *