সাহিত্য

প্রকাশিত হচ্ছে লেখিকা সুলতানা মমতাজ বেগম এর সেকালের স্বাদ বইটি

Sekaler Swad scaled
৫৪
print news

সেকালের স্বাদ বইটির প্রি-অর্ডার চলছে

সেকালের স্বাদ বইটির লেখিকা সুলতানা মমতাজ বেগম যিনি রান্না নিয়ে গবেষণা করতে পছন্দ করতেন।
রান্না নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি পড়েছিলেন রান্না বিষয়ক ব্রিটিশ আমলের অনেক ইংরেজি বই। এবং সেগুলো থেকে নিজের মতো তৈরি করে নিয়েছেন অনেক রেসিপি যা একটা ডায়েরি তে লিপিবদ্ধ করে রেখেছিলেন তিনি।
সেই ডায়েরি, ১৯৬৯ সালের। যা লেখিকা সুলতানা মমতাজ বেগম কোনো একদিন তাঁর নাতনিকে দিয়েছিলেন। সেটা উনার মনেও নেই। একদিন বুকশেল্ফে বই গুছিয়ে নিতে গিয়ে লেখিকার নাতনি জয়িতা খুঁজে পেলো ডায়েরিটা। অতঃপর জয়িতা তার মা ডাঃ শারমিন সুলতানা চৌধুরীকে দেখালো।
আর তিনি ফেসবুকে পোস্ট দিলেন সে ডায়েরির নানা অংশ। সুলতানা মমতাজ বেগমের হাতে লেখা সব রেসিপি। ডাঃ শারমিন সুলতান চৌধুরী জানান, অনেক কিছুর নাম আমি শুনিনি। বা এভাবে রাঁধতে হয় জানি না। তারপর ভাবলাম,এটা বই হিসেবে থাকলে স্মৃতি টুকু কত সুন্দর ভাবে ধরে রাখা যাবে!
আম্মারা রান্নাঘরে থেকে আমাদের জন্য সারাজীবন রান্না করে যান। আমরা তৃপ্তি পাই। আম্মারা আমাদের খাইয়ে পান আনন্দ।
তাই আম্মার জন্য একটু আনন্দের ক্ষণ এনে দেবার প্রয়াস সেকালের স্বাদ।

 

IMG20231206210336 scaled
স্বাদ সেকালের হলেও,ভালোবাসা সব সময়ের।
প্রত্যেকটা গল্পের বই এর পেছনে একটা গল্প থাকে। এটা রান্নার বই। তবে এর পেছনের গল্পটাও অনেক সুন্দর।
৬ ডিসেম্বর ডাঃ শারমিন সুলতানা চৌধুরীর জন্মদিন ছিলো সেই দিন সন্ধ্যা তিনি তার মা-কে সারপ্রাইজ করে। সেই মুহূর্তটা অত্যান্ত মনোমুগ্ধকর লেখিকা সুলতানা মমতাজ বেগম তো রীতিমতো কান্না করে দিয়েছিল। ডাঃ শারমিন সুলতানা চৌধুরীর এমন আয়োজন আর সারপ্রাইজে উপস্থিত সবাই চমকপ্রদ হয়েছিলেন।
বইটি প্রকাশ করেছেন সাইলেন্ট প্রকাশনী প্রকাশক রুপা খানম। প্রচ্ছদ করেছেন নিশা মেহজাবীন মলাট মূল্য ২২০ টাকা নিধারিত হয়েছে ২৫% ছাড়ে মূল্য ১৬৫ টাকা।
লেখক সুলতানা মমতাজ বেগম এর ” সেকালের স্বাদ ” বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে।
প্রি-অর্ডার চলবে: ৩১/১২/২০২৩ তারিখ পর্যন্ত।
বইটি নিয়ে সাইলেন্ট প্রকাশনী জানান,
রান্না তো আমরা সবাই কম,বেশি করি কিন্তু এই বইয়ের রান্নার ধারা বিবরণী ১৯৬৯ সালের… সেকালের স্বাদ আমরা এই সময়ে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। প্রায় নব্বইটির মতো রেসেপি রয়েছে বইটিতে।
মাছের রোস্ট
উপকরণ: রুই মাছ একটি, পাতি লেবু ১টি, রসুন ১ কোয়া, আদা ১ ইঞ্চি, জিরা ১ চা চামচ, হলুদ গুড়ো ১চা চামচ, মরিচ ৪টি, গোলমরিচ দানা ১২টি, বাদামের তেল ১/২ কাপ, ভিনেগার হাফ কাপ ও প্রয়োজনমতো লবণ।
প্রণালী: প্রথমে মাছ পরিষ্কার করে নিন। লেজ ও মাথা বাদ দিয়ে ভালো করে মাছের পেটের ভিতরে হাত দিয়ে লবণ মেখে নিন। জিরা, শুকনো মরিচ, আদা, রসুন ও গোলমরিচ বেটে এবং ভিনেগার দিয়ে মাছের গায়ে ও পেটের ভিতরে খুব ভালো করে মেখে নিন। কড়াইতে তেল গরম হলে তেজপাতা ছেড়ে দিন। সঙ্গে সঙ্গে মাছটি তেলে দিন। মশলাগুলো কষে নিয়ে মাছের দুই পেট ভালো করে ভেজে নিন। পরিবেশনের সময় মাছের দুই পাশে আলু ভাজা সাজিয়ে দিবেন।

প্রি-অর্ডার করতে ইনবক্স করুন: সাইলেন্ট পাবলিকেশন্স – Silent Publications
সাইলেন্ট পাবলিকেশন থেকে প্রি-অর্ডার করলে বইটি পাচ্ছেন ৩০% ছাড়ে।

বইটি কেউ নিতে চাইলে
যোগাযোগ করুন: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid021PsbGYrNt4Mn5YUhpzvTemrWcNmi439UqanVZBLo5QrHCpqwv3P6TDRfDjxBwf5Al&id=1054727733&mibextid=9R9pXO

বই: সেকালের স্বাদ
লেখক: সুলতানা মমতাজ বেগম
মুদ্রিত মূল্য: ২৬০ টাকা (মাত্র)
প্রি-অর্ডার মূল্য: ১৫৪ টাকা/- ৩০% ছাড়ে
প্রচ্ছদ: নিসা মাহজাবীন
প্রকাশক: সাইলেন্ট পাবলিকেশন্স

তৌফিক সুলতান, কাপাসিয়া, গাজীপুর।
০১৭৪৬৫০১৪৫৪
[email protected]

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *