রাজনীতি

পাবনা-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদের

আবু সাইয়িদ
১৯৬
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। রোববার (২৫ জানুয়ারি) বিকালে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। সম্প্রতি বিএনপিতে যোগদানের পর তিনি এ সিদ্ধান্ত জানালেন।

অধ্যাপক আবু সাইয়িদ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং স্বাধীনতার স্বপক্ষের ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে নৈতিক দায়িত্ব থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছি। এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি। সে জন্য আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, জীবনে অনেকবার নির্বাচন করেছি, পার্লামেন্ট মেম্বারও হয়েছি। ব্যক্তিগত ইমেজের চেয়ে স্বাধীনতার সপক্ষের বৃহত্তর ঐক্য আজ বেশি প্রয়োজন। সেই লক্ষ্যেই প্রার্থিতা প্রত্যাহার করে শামসুর রহমানকে পূর্ণ সমর্থন দিচ্ছি।

এর আগে গত ২১ জানুয়ারি ঢাকায় অধ্যাপক আবু সাইয়িদ বিএনপির চেয়ারম্যান ও মহাসচিবের সঙ্গে দেখা করে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। তার কর্মী-সমর্থকরাও ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন। তার প্রার্থিতা প্রত্যাহারের ফলে পাবনা-১ আসনে বিএনপির প্রার্থীর অবস্থান আরও শক্তিশালী হতে পারে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াত মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ নজিবুর রহমান মোমেন ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল গনি।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.