বাংলাদেশ খুলনা

নিহত সাংবাদিক এস এম হায়াত উদ্দিনের দুই মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএনপি

image 1760095147
৯৩
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাগেরহাটে নিহত সাংবাদিক এস এম হায়াত উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটি এক লাখ টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। একইসঙ্গে নিহতের দুই মেয়ের এইচএসসি পরীক্ষায় পাস করা পর্যন্ত দায়িত্ব নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম নিহত সাংবাদিক হায়াত উদ্দিনের শহরের হাড়িখালি এলাকায় বাড়িতে আসেন এবং পরিবারের খোঁজখবর নেন। এসময় বাগেরহাট জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান টুটুল, মেহেবুবুল হক কিশোরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।
এম এ এইচ সেলিম বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হায়াতের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমি শুধু বাহক হিসেবে এখানে এসেছি। এছাড়া খালেদা জিয়া ও তারেক রহমান হায়াতের দুই মেয়ের এইচএসসি পরীক্ষায় পাস করা পর্যন্ত দায়িত্ব নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন।’

তিনি আরও বলেন, হায়াত বিএনপিকর্মী ছাড়াও একজন নির্ভীক ও সৎ সাংবাদিক ছিলেন। সত্য কথা বলা ও লেখার জন্য হায়াতকে হত্যা করা হয়েছে। হায়াত একজন বীর। আমি হায়াতের রুহের মাগফেরাত কামনা করছি। এসময় শিগগির হায়াতের হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এর আগে গত ৩ অক্টোবর সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় সাংবাদিক হায়াত উদ্দিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন একই এলাকার ইসরাইল মোল্লা ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.