দ্বিতীয় সংসার ভাঙল সংগীতশিল্পী সালমার

ইত্তেহাদ নিউজ,অনলাইন : কণ্ঠশিল্পী সালমা আক্তার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানালেন তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূরে সাগর। আজ সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক পোস্টে একথা জানান তিনি।
পোস্টে সানাউল্লাহ নূরে সাগর লিখেছেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুন্ন রেখে আমাদের বৈবাহিক জীবন সংসারের সমাপ্তি ঘটালাম। আশা করছি এই বিষয়টা নিয়ে নেগেটিভ মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন।”
সালমা ও সানাউল্লাহ নূরে সাগরের ঘরে রয়েছে একটি কন্যা সন্তান। সন্তানের মা হিসাবে সালমা চিরজীবন তার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবে বলেও জানান সানাউল্লাহ।
তিনি লিখেছেন, ‘আমরা দুটি মানুষ আলাদা হলেও, আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মা হিসাবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন। সর্বোপরি জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার প্রতি আমি চির কৃতজ্ঞ! ধন্যবাদ সবাইকে!’
উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে সালমার বিয়ে হয়েছিল ২০১১ সালে। পরের বছরই তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম হয়। তবে সাংসারিক ও দাম্পত্য কলহের জেরে ২০১৬ সালের নভেম্বরে তাদের ছাড়াছাড়ি হয়। এরপর ২০১৮ সালে ৩১ ডিসেম্বর ময়মনসিংহের ছেলে আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন সালমা।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



