ইত্তেহাদ স্পেশাল

তারেক রহমান— এলেন, দেখলেন, জয় করে নিলেন মানুষের হৃদয়

tareq rahman 694d3faa9e218
৯০
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান— এলেন, দেখলেন, জয় করে নিলেন মানুষের হৃদয়। তার দেশে ফেরাকে এভাবেই বর্ণনা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির এই নেতা লিখেছেন, একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী নেতা—জনগণের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা এবং জাতির প্রতি গভীর অঙ্গীকার।

তারেক রহমানের বক্তব্যের একটি অংশ উল্লেখ করে সালাহউদ্দিন লিখেছেন, ‘আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের জনগণের জন্য, আমার দেশের জন্য’-তারেক রহমান।

পোস্টের শেষে তারেক রহমানকে নিয়ে সালাহউদ্দিন লিখেছেন, ‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন।’

মূলত, কালজয়ী রোমান সেনাপতি জুলিয়াস সিজারের ‘এলাম, দেখলাম, জয় করলাম’ শব্দত্রয়ী দুই হাজার বছর পরও নানা অভিধায় নানা রূপকে নানা বিশ্লেষণে ব্যবহৃত হয়ে আসছে। এবার তারেক রহমানকে উদ্দেশ্য করে এ তিন শব্দের ব্যবহার করলেন সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সপরিবার ঢাকায় পৌঁছান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি সেখান থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনায় যোগ দেন তিনি। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে গুলশানের বাসায় ফেরেন তিনি।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.