রাজনীতি

তারেক রহমানের সঙ্গে এবি পার্টির বৈঠক

এবি পার্টি
৮২
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : জাতীয় স্বার্থ ও রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রশ্নে দলমত নির্বিশেষে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ(এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, তর্ক-বিতর্ক হবে, কিন্তু জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে।

সোমবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানান, বৈঠকে রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত (পলিসি) বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্রসত্তা ও জাতি গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোই বাংলাদেশের আগামী দিনের রাজনীতি ও রাষ্ট্র বিনির্মাণের ভিত্তি হওয়া উচিত। সেই কাঠামোর মধ্যেই সবাই রাজনীতি করতে চায় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দিল্লির আধিপত্যবাদের প্রশ্নে এবং সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিষয়ে সবাইকে দলমত নির্বিশেষে একমত থাকতে হবে। তবে নীতিগত বিভিন্ন ইস্যুতে ভিন্নমত থাকা গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক অধিকার।

বৈঠকে বাংলাদেশে ওয়েস্টমিনস্টার মডেলের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয় বলে জানান তিনি। পাশাপাশি ঢাকা শহরকে আরও বাসযোগ্য করে তোলা, বেকারত্ব হ্রাস, পরিবেশ সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় আলোচনায় উঠে আসে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, তারেক রহমান নীতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে নিয়মিতভাবে পলিসি ইস্যুতে আলোচনায় বসার আগ্রহও ব্যক্ত করেছেন।

এবি পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না এবং এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্রিকেটার মোস্তাফিজুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটিকে একটি রাজনৈতিক বিষয় হিসেবেও দেখা উচিত।

বৈঠকে এবি পার্টির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া এবং ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.