বাংলাদেশ ঢাকা

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী জামিনে মুক্ত

তাহরিমা জান্নাত
৯০
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন :  আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে (১৭) অবশেষে জামিন দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় তার জামিন মঞ্জুর করেন জেলা দায়রা জজ আদালতের বিচারক অমিত সাহা।

তাহারিমা জান্নাত সুরভি গাজীপুরের টঙ্গী থানাধীন পূর্ব গোপালপুর এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।

এর আগে, সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির পর আদালত চত্বরে সুরভীর পরিবার, সহপাঠী ও জুলাই আন্দোলনের নেতারা ভিড় করেন। এ সময় তারা সুরভীকে মুক্তি ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানান।

পরে সুরভীর মামলায় রিমান্ড আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করা হয়। শুনানির পর রিমান্ড বাতিলের আদেশের নকল সংগ্রহ করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হলে সন্ধ্যায় আদালত তার জামিন মঞ্জর করেন।

প্রসঙ্গত, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ ও সাংবাদিকের দায়ের করা মামলায় গত ২৫ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাহরিমা জান্নাত সুরভীকে। অভিযোগ আনা হয়, গুলশানে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে টাকার নেওয়াসহ স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানকে নিয়ে কুরোচিপূর্ণ মন্তব্যে করেন তিনি।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.