বাংলাদেশ ঢাকা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ওসমান হাদির মরদেহ

image 1766145481 2oMIaTXu5tZXbGdB71jDRGKYpPScM6Aoy66vBNA8
৮৮
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান হাদির লাশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাঁকে বহনকারী এ্যম্বুলেন্সটি হাসপাতালে পৌঁছায়।এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সন্ধ্যা ৬ টায় ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান থেকে হাদির লাশ হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়।

এছাড়া পরিবারের দাবির ভিত্তিতে শহিদ ওসমান হাদির জানাজা শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্তও নেয়া হয়েছে। তার প্রেক্ষিতে শুক্রবার পরিবর্তে শনিবার মিছিলসহ শহিদ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

এছাড়া ছাত্রজনতা শুক্রবার ও  শনিবার শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন যেন কোনও গোষ্ঠী অনুপ্রবেশ করে আন্দোলন স্তিমিত করতে না পারে এবং একইসঙ্গে সহিংসতা করার সুযোগও না পায়।

এর আগেই ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়েছিল, বিমানবন্দর থেকে ওসমান হাদির লাশ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে। এ সময় জুলাই আন্দোলনের প্রাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী অকুতোভয় এই বীরকে গ্রহণ করতে সবাইকে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ ওসমান হাদির লাশ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে বলেও জানানো হয়।পরবর্তীতে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত থেকে সরে আসা হয়।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.