চরামদ্দিতে আপন ভাইগ্না বউকে নিয়ে চম্পট দিল ছাত্রলীগ নেতা মাসুদ খান
BY ইত্তেহাদ নিউজ ডেস্ক :
ফেব্রুয়ারি ১৩, ২০২৪
0
Comments
619 Views
চরামদ্দিতে আপন ভাইগ্না বউকে নিয়ে চম্পট দিল ছাত্রলীগ নেতা মাসুদ খান
বরিশাল অফিস : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দির কালিদাসিয়া গ্রামে আপন ভাইগ্নার বউকে নিয়ে পালিয়েছে চরামদ্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ খান। দুই বছরের সংসার শেষে বউকে হারিয়ে বাকরুদ্ধ জীবন যাপন করছেন স্বামী রায়হান। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক ইউপি মেম্বর নান্না খান। লম্পট মামা মাসুদ কালিদাশিয়া গ্রামের মৃত হোসেন আলী খানের পুত্র । স্থানীয় সুত্র জানিয়েছে, কালিদাসিয়া গ্রামের বাবুল মীরার পুত্র রায়হান তার স্ত্রী আসমাকে নিয়ে সুখ শান্তিতেই বসবাস করে আসছিল। ২০২২ সালের ২১ ফেব্রুয়ারী বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের নিলু সিকদারের মেয়ে আসমাকে বিয়ে করেন । বিয়ের পর থেকে আসমাকে নিয়ে ভালো ভাবেই দিন যাচ্ছিল রায়হান -আসমা...
১০২
বরিশাল অফিস : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দির কালিদাসিয়া গ্রামে আপন ভাইগ্নার বউকে নিয়ে পালিয়েছে চরামদ্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ খান। দুই বছরের সংসার শেষে বউকে হারিয়ে বাকরুদ্ধ জীবন যাপন করছেন স্বামী রায়হান। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক ইউপি মেম্বর নান্না খান। লম্পট মামা মাসুদ কালিদাশিয়া গ্রামের মৃত হোসেন আলী খানের পুত্র ।
স্থানীয় সুত্র জানিয়েছে, কালিদাসিয়া গ্রামের বাবুল মীরার পুত্র রায়হান তার স্ত্রী আসমাকে নিয়ে সুখ শান্তিতেই বসবাস করে আসছিল। ২০২২ সালের ২১ ফেব্রুয়ারী বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের নিলু সিকদারের মেয়ে আসমাকে বিয়ে করেন । বিয়ের পর থেকে আসমাকে নিয়ে ভালো ভাবেই দিন যাচ্ছিল রায়হান -আসমা দম্পতির। রায়হান নাটোরে চাকুরী করে। কালিদাসিয়া গ্রামে থাকতো তার স্ত্রী আসমা । রায়হান বাড়িতে না থাকার সুযোগে বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কালিদাসিয়া গ্রামের মৃত হোসেন আলী খানের পুত্র মাসুদ খান ওরফে মাসুদ রানার লোলুপ দৃষ্টি পরে আপন ভাইগ্না বউ আসমার ওপর।পরকিয়ায় জড়িয়ে পরেন মাসুদ খান ও আসমা।
সুযোগ বুঝে মাসুদ খান ওরফে মাসুদ রানা আপন ভাইগ্না রায়হানের স্ত্রী আসমাকে নিয়ে গত ২০ জানুয়ারী সকালে পালিয়ে যায়।
এ ব্যাপারে,স্থানীয় সাবেক ইউপি সদস্য নান্না খান জানান, মাসুদ খান তার আপন ভাইগ্না বউকে নিয়ে পালিয়েছে। এ ঘটনাটি সবাই জেনে গেছে। বিষয়টি টক অব দ্যা ইউনিয়নে পরিনত হয়েছে। তিনি জানান, বিষয়টি দুঃখ জনক ও একটি বাজে দৃষ্টান্ত সৃষ্টি করেছে মাসুদ খান।
এ ব্যাপারে রায়হান জানান, আমি বরিশালে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের নিলু শিকদারের মেয়ে আসমাকে বিয়ে করেছি ।আমি বাড়ি না থাকার সুযোগে আমার স্ত্রী আসমার ওপর আমার মামা মাসুদ খানের লোলুপ দৃষ্টি পরে।জড়িয়ে পরে পরকিয়ায়।আমার মামা মাসুদ খান যে কাজটি করেছে সেটি খুবই খারাপ কাজ করেছে।আমি এ বিষয় থানায় সাধারন ডায়েরী করেছি।
তিনি জানান আমার মামা একজন নেশাখোর এবং মাদককারবারী। সে কিভাবে এখনো ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করে বেড়ায় এবং বার বার পাড় পেয়ে যায়? প্রশ্ন করে বলেন, ছাত্রলীগের উচিৎ মাসুদ খানের বিষয়ে বিবৃতি দিয়ে ব্যাখ্যা দেওয়া।তিনি মাসুদ খান ও আসমার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
স্থানীয় লোকজন জানান মাসুদ খান ওরফে মাসুদ রানা মাদকাসক্ত ও মাদককারবারী হওয়ায় তার সাবেক স্ত্রী মাসুদ খানকে ডিভোর্স প্রদান করে।
*সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুকপেইজেলাইকদিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.