ঘোড়ার গাড়িতে স্কুল থেকে বিদায় নিলেন শিক্ষক সুলতান আহমেদ

ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি : ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদের ৩৫ বছর কর্মস্থল শেষে সহকর্মী ও ছাত্রদের অশ্রু নয়নে ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় নিলেন। অবসর জনিত কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সসম্মানে বিদায় জানান।সোমবার (১৩ মে) দুপুরে বিদ্যালয়ের সভা কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নান্টু রঞ্জর বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন সিনিয়র শিক্ষক ফয়সাল রহমান জসিম, সহকারী শিক্ষক মাইনুল ইসলাম মান্না। বিদ্যালয়ে বিদায়বেলা বিদায়ী মানপত্র পাট করেন অষ্টম শ্রেণির ছাত্র তালহা ফেরদৌস। পরে ঘোড়ার গাড়িতে করে অশ্রু নয়নে তাকে সবাই বিদায় জানান। এসময় শিক্ষক ও ছাত্রদের স্মৃতিচারণে সবাই আবেগাপ্লুত হন। তিনি সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদকেরও দায়িত্বে ছিলেন।মানপত্র থেকে জানা গেছে, ১৯৮৯ সালের ২৫ জানুয়ারি সহকারী শিক্ষক পদে সুলতান আহমেদ যোগদান করেন। কর্মের তাগিদে সরকারি নিয়মে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করলেও এ পেশায় বেশিরভাগ সময়েই ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে ব্যয় করেছেন। সরকারি চাকরির ৩৫ বছর অতিবাহিত হবার শেষ কর্ম দিবস সোমবার (১৩ মে) অবসর জনিত বিদায় নেন।মানপত্র পাঠে অষ্টম শ্রেণির ছাত্র তালহা ফেরদৌস বলেন, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। আপনার বিদায়ের করুণ সুরে আমাদের অন্তর আজ বেদনায় ভারাক্রান্ত। আমাদের হৃদয় মন আজ বিষণ্নতায় আচ্ছন্ন। মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী। আপনার কর্তব্য নিষ্ঠার সুবাদে আমরা যে জ্ঞানের সন্ধান পেয়েছি তা আলোকবর্তিকা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে। আপনার স্নেহ ও সুশাসন আমাদের স্মৃতিপটে চিরস্মরণীয় হয়ে থাকবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়



