রাজনীতি

গাজীপুরে সাংবাদিক হত্যা:ইসলামী আন্দোলন বাংলাদেশের তীব্র ক্ষোভ

ইসলামী আন্দোলন বাংলাদেশ
৮৫
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা : বৃহস্পতিবার (৭ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ঘটনার পরপরই এক বিবৃতিতে এই ক্ষোভ ও নিন্দা জানান।

তিনি বলেন, ফুটপাতে কারা চাঁদাবাজি করে তা সবাই জানে। এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা স্পষ্ট। অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে।

গাজী আতাউর রহমান বলেন, ‘আগের দিনই গাজীপুরেই সদর থানার কাছে আনোয়ার হোসেন নামের আরেকজন সাংবাদিকদের সঙ্গে নির্মমতা করেছে সন্ত্রাসীরা। প্রশাসন সেই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে তুহিনকে এমন নৃশংসভাবে জীবন দিতে হত না। সরকারের আচরণে মনে হচ্ছে দেশে সন্ত্রাস ও চাঁদাবাজদের কাছে তারা অসহায়। আমরা দাবি জানাচ্ছি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি ও সংগঠনকে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.