বাংলাদেশ ঢাকা

কান্নায় ভেঙে পড়লেন হাসনাত

hasnat hadi
১০৪
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবির পাশে হাদিকে সমাহিত করা হয়।

ওসমান হাদিকে কবরে শোয়ানোর পর মাটি দিয়ে কান্না ভেঙে পড়লেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাতকে দেখা যায় কবরে মাটি দেওয়ার সময় তিনি বাষ্পরুদ্ধ হয়ে পড়েন।

কাঁদতে কাঁদতে পাশের একোটি ইটের দেয়ালে বসে পড়লেন। কান্নার কারণে তিনি কথাই বলতে পারছিলেন না।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয়। দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের উপস্থিত হন।

জানাজা শেষে বিকেল ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাবির কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে আসা হয়। হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.