বাংলাদেশ ইত্তেহাদ স্পেশাল ঢাকা

ঐতিহাসিক জানাজা

hadi news21 69465fa8ba893
৯৫
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির লাশ। ‍সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নেমেছে লাখো মানুষের ঢল।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে জানাজার উদ্দেশে তার লাশ সেখানে নেওয়া হয়।এদিকে, ওসমান হাদির জানাজা ঘিরে সংসদ ভবনের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। লাখ লাখ মানুষের সমাগম হয় হাদির জানাজায়।

জানাযার নির্ধারিত স্থানের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন সড়কে অবস্থান করছেন ছাত্র-জনতা। জানাজায় অংশ নিতে এসে অনেকেই বলছেন- এটা এক ঐতিহাসিক জানাযা, এত মানুষের সমাগম আর কখনো দেখিনি।

এছাড়া বিভিন্ন পেশার মানুষ তাদের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জানাজায় উপস্থিত হতে দেখা গেছে। এ সময়- ‘তুমি কে, আমি কে? হাদি, হাদি; আমরা সবাই হাদি হবো’ -এমন স্লোগান দিতে দেখা গেছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.