রাজনীতি

উঠোনে ডিম ভাজা দিয়ে ভাত খেলেন কাদের সিদ্দিকী

image 750294 1702308793
১১২
print news

বরিশাল অফিস : ভক্তের উপহার দেওয়া জমিতে ঘর বানাচ্ছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে সংসদ সদস্য প্রার্থী হওয়া কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। রোববার সকালে সেই বাড়ির ভিত্তিস্থাপন করতে গিয়ে কৃষকের উঠোনে ডিম ভাজি, ডাল আর গুঁড়া মাছের তরকারি দিয়ে দুপুরের খাবার খেলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। তার দলের প্রার্থী হিসেবেই নির্বাচন করছেন নকুল।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বামরাইল ইউনিয়নের মুলপাইন গ্রামের বাসিন্দা অবসরে আসা প্রধান শিক্ষক নির্মলেন্দু সিকদার ২১ শতাংশ জমি দান করেছেন কণ্ঠশিল্পী নকুলকে। সেই বাড়িতেই উঠছে নকুলের ঘর।জানতে চাইলে নকুল বলেন, তার পূর্বপুরুষের বাড়ি ছিল যশোর। সেখান থেকে তারা উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকায় এসেছিলেন। পরে এখান থেকে মাদারীপুর গিয়ে বাড়ি করেছেন। তাই পূর্বপুরুষের এলাকা বরিশাল-২ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে নির্বাচন করবেন তিনি।তিনি আরও বলেন, রোববার প্রাচীর দেওয়ার কাজ শুরু করা হয়েছে। এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বেলা ১১টার সময় তিনি উজিরপুর এসে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হরনাথ বাইনের বাসভবনে যান। সেখানে গিয়ে তার স্মৃতিচারণ করেন। পরে বঙ্গবীর হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় গ্রামে এক দরিদ্র কৃষকের বাড়ির উঠোনে পাটি বিছিয়ে দুপুরের খাবার খেয়েছেন। তিনি ডিম ভাজি, গুঁড়া মাছ, আলুর তরকারি ও সাদা ভাত খেয়েছেন। তার সঙ্গে থাকা সবাই পাটিতে বসে খাবার খেয়েছেন তৃপ্তিভরে। সাধারণ মানুষের সঙ্গে বঙ্গবীরের পাটিতে খাবার খাওয়ার বিষয়টির প্রশংসা করেছেন সবাই।নকুল কুমার বলেন, উজিরপুর উপজেলার বড়া কোঠা, ওটরা, হারতা, সাতলা ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়ে কৃষক শ্রমিক জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বঙ্গবীর। বিকাল ৪টার দিকে বঙ্গবীর উজিরপুর থেকে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করেন।এ সময় কাদের সিদ্দিকীর সঙ্গে দলের যুব কমিটির কেন্দ্রীয় আহবায়ক হাবিবুর নবী সোহেল, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের সহধর্মিণী গৌরি রানী বিশ্বাসসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতারা ছিলেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *