ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিট সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এক শোকবার্তায় এনসিপির নেতারা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন সাহসী, আপসহীন ও আন্দোলননির্ভর রাজনীতির প্রতীক। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে নাগরিক রাজনীতির নতুন কাঠামো গড়ে তুলতে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।
নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।এনসিপি নেতৃবৃন্দ আরও বলেন, হাদির মৃত্যুতে দেশের নাগরিক রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।



