আলম রায়হান : একজন সাংবাদিক নন-একটি প্রতিষ্ঠান, একটি প্রেরণা
ইত্তেহাদ নিউজ: বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, আপোষহীন কলমযোদ্ধা আলম রায়হান-এর আজ শুভ জন্মদিন। সাংবাদিকতার চৌদ্দআনা নীতি মেনে সত্য ও সাহসিকতার পথে চার দশকেরও বেশি সময় ধরে যিনি হাঁটছেন, তিনি শুধুই একজন সাংবাদিক নন—একটি প্রতিষ্ঠান, একটি প্রেরণা। বরিশালের সন্তান আলম রায়হানের সাংবাদিকতায় হাতেখড়ি হয় ১৯৭৮ সালে, সরকারি বরিশাল কলেজে অধ্যয়নকালেই। বাংলা সাহিত্যের প্রখ্যাত অধ্যাপক মোজাম্মেল হকের অনুপ্রেরণায় ‘বাকেরগঞ্জ পরিক্রমা’ পত্রিকায় তাঁর সাংবাদিকতা যাত্রা শুরু। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে অধ্যায়নকালে যোগ দেন সাপ্তাহিক জনকথায়। সেখান থেকেই শুরু হয় সংবাদভিত্তিক বস্তুনিষ্ঠ লেখার এক বিশাল যাত্রা। ১৯৮১ সালে সাপ্তাহিক সুগন্ধা-য় চিফ রিপোর্টার পদে যোগ দিয়েই অল্প সময়ের মধ্যে তাঁর কলাম ‘গেদু...