বাংলাদেশ সিলেট

আচরণবিধি লঙ্ঘনের দায়ে গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

গিয়াস উদ্দিন তাহেরী
১১৭
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরীকেকারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। পাশাপাশি একই আসনের বিএনপির প্রার্থী এস এম ফয়সলকেও শোকজ দেওয়া হয়। মঙ্গলবারের (২০ জানুয়ারি) মধ্যে তাদেরকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও সিলেট সিভিল জজ আদালতের বিচারক মো. রবিউল হাসান এ নোটিশ দেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ তথ্য নিশ্চিত করেন।

গিয়াস উদ্দিন তাহেরীকে দেওয়া নোটিশে বলা হয়, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি মোমবাতি প্রতীকের প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছেন। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুসারে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার প্রচারণার সুযোগ নেই। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিএনপির প্রার্থী এস এম ফয়সল ও তার ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়, তিনি গত ৬ জানুয়ারিতে মাধবপুর উপজেলার ইটাখোলা সাহেব বাড়িতে কর্মী-সমর্থকদের নিয়ে জনসভা করেছেন। এমন একটি ভিডিও কর্তৃপক্ষের নজরে আসে। যেখানে প্রার্থীর উপস্থিতিতে তার ছেলে সৈয়দ ইশতিয়াক ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। বিধীমালা অনুযায়ী ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে কোনও প্রকার প্রচারণার সুযোগ নেই। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.