রতন মোল্লা লাচিন ভবন news post 1 1 অনুসন্ধানী সংবাদ বরিশাল বাংলাদেশ

বরিশাল কর অফিসে কে এই রতন মোল্লা: হাতে আলাদিনের চেরাগ,পাল্লা দিয়ে বেড়েছে সম্পদ

মামুনুর রশীদ নোমানী,বরিশাল : বরিশাল কর কমিশনারের কার্যালয়ে ৩ ভাইয়ের রাজ্যের অঘোষিত রাজা।বরিশালের সাবেক বিতর্কিত ও দুর্নীতিবাজ কর কর্মকর্তা নেফাউল ইসলাম সরকারের দোসর মোঃ রতন মোল্লা।স্টেনো টাইপিস্ট পদে কর্মরত।তৃতীয় শ্রেনীর কর্মচারী হলেও নিজ স্বার্থ আদায়ে কর কমানো -বাড়ানোসহ তদবির ও সুপারিশের মাধ্যমে করের যাবতীয় কার্য্যক্রম সম্পন্ন করেন।এক সময়ের ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী কর বিভাগে স্টেনো টাইপিস্ট […]

Gaza 6908e13814dae ইত্তেহাদ এক্সক্লুসিভ

গাজা এখন ‘মাইনের শহর’,চারপাশজুড়ে ধ্বংসস্তূপ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : গাজায় যুদ্ধবিরতির তিন দিন পর মোহাম্মদ নূর ও তার পরিবার খান ইউনিস থেকে গাজা সিটিতে ফিরে আসেন। ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল তাদের বাড়ি-ঘর। এরপর উপায় না পেয়ে আল-শিফা হাসপাতালের পেছনে একটি তাঁবু ফেলেন তারা। চারপাশজুড়ে ছিল ধ্বংসযজ্ঞ আর ধুলো। একদিন আগুন জ্বালানোর জন্য নূর তার ছেলেকে কার্ডবোর্ড আনতে বলেন। ধ্বংসস্তূপে কাঠ […]

এনসিপির যুগ্ম সদস্যসচিব সিফাত বাংলাদেশ ঢাকা রাজনীতি

এনসিপির দপ্তর সেলের প্রধান থেকে সালেহ উদ্দিন সিফাতের পদত্যাগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত দপ্তর সেলের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। গত ৩১ অক্টোবর দলটির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে দলের যুগ্ম সদস্যসচিব বা সাধারণ সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করতে ইচ্ছুক। দলীয় বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সিফাত পদত্যাগপত্রে উল্লেখ করেন, প্রতিষ্ঠালগ্ন […]

বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন বাংলাদেশ বরিশাল

বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন

বরিশাল অফিস :   সাংবাদিকতার পবিত্র পেশার নামে দালালি, চাঁদাবাজি, অপসাংবাদিকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়েছেন বরিশালের পেশাদার সাংবাদিকরা। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বরিশাল শহরের হোটেল কিংফিশারে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় সাংবাদিকতার নামে অনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়।বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেষ্ঠ সাংবাদিক আলম রায়হান। সভায় […]

bnp logo বাংলাদেশ বরিশাল

বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটি বরিশাল বিভাগের ২১ আসনের মধ্যে ১৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটির কেন্দ্রীয় কমিটি এই প্রার্থীদের তালিকা অনুমোদন করেছে। সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব […]

খুলনা বিভাগ বাংলাদেশ খুলনা

খুলনা বিভাগে বাবার আসনে মনোনয়ন পেলেন ৩ প্রার্থী

ইত্তেহাদ নিউজ,অনলাইন : খুলনা বিভাগের ৩টি আসনে বিএনপির প্রয়াত নেতাদের উত্তরসূরী হিসেবে তাদের ছেলেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা হলেন- যশোর-৩ (সদর) আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ-৩ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি ও কুষ্টিয়া-১ […]

পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫র খসড়া চূড়ান্ত বাংলাদেশ ঢাকা

পুলিশ কমিশন অধ্যাদেশ- ২০২৫’র খসড়া চূড়ান্ত

ইত্তেহাদ নিউজ,অনলাইন : দেশের রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে প্রণীত জুলাই সনদের আলোকে সংস্কারের মাধ্যমে পুলিশের কর্মকাণ্ডে স্বচ্ছতা, পেশাদারিত্ব ও জনবিশ্বাস নিশ্চিত করার লক্ষ্যে ‘পুলিশ কমিশন অধ্যাদেশ- ২০২৫’-এর খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই অধ্যাদেশের খসড়াটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। আরও জানা যায়, ‘অধ্যাদেশটি অনুমোদিত হলে এটি পুলিশের কর্মকাণ্ডে […]

image 1762059414 flJojwnpwtcoTUHfrqK4lTZ7GS3ngcjKzgD8i9QF সংবাদ আন্তর্জাতিক

১০০ টাকা ঘুষের অভিযোগে ৩৯ বছর ধরে আদালতে হাজিরা

ইত্তেহাদ নিউজ,অনলাইন : মাত্র ১০০ টাকা ঘুষ নেওয়ার মিথ্যা অভিযোগে ৩৯ বছর ধরে সমাজের লাঞ্ছনা আর আদালতের চরম হয়রানির শিকার হয়েছেন ভারতের রায়পুরের বাসিন্দা জগেশ্বর প্রসাদ আওয়াধিয়া (৮৩)। দীর্ঘ আইনি লড়াই শেষে নির্দোষ প্রমাণিত হলেও, জীবনের শেষ প্রান্তে এসে তিনি এখন শুধু শান্তিতে মৃত্যু কামনা করছেন। এক প্রতিবেদনে আনন্দবাজার জানিয়েছে, ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের বাসিন্দা জগেশ্বর […]

obama সংবাদ আন্তর্জাতিক

ট্রাম্পের ‘অনাচার ও বেপরোয়া’ কার্যক্রম রুখে দাঁড়ানোর আহ্বান ওবামার

ইত্তেহাদ নিউজ,অনলাইন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্প প্রশাসনের কার্যক্রমকে ‘অনাচার ও বেপরোয়া’ বলে অভিহিত করে তাদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে গভর্নর নির্বাচন। এ উপলক্ষ্যে ভার্জিনিয়ার নরফোক শহরের ওল্ড ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে শনিবার আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি। […]

আরএসএফ সংবাদ আন্তর্জাতিক

আল-ফাশিরে যুদ্ধাপরাধ করছে আরএসএফ: জাতিসংঘ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : সুদানের পশ্চিম দারফুরের গুরুত্বপূর্ণ শহর আল-ফাশির দখলের পর শত শত বেসামরিক নাগরিককে হত্যা ও গুমের অভিযোগ উঠেছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) বিরুদ্ধে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করছে। প্রত্যক্ষদর্শী ও সাহায্যকর্মীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আরএসএফ যোদ্ধারা শহর দখলের পর পুরুষদের নারী ও শিশুদের থেকে […]