576481144 1128213939490781 830141471613345630 n বাংলাদেশ বরিশাল

বরগুনায় মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরগুনার পাথরঘাটায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করায় বাদীকে সাত দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। রোববার (৯ নভেম্বর) বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বাদী বাদশা মিয়াকে জেলহাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত। […]

আজিজুল ইসলাম বাংলাদেশ ঢাকা

রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আজিজুল ইসলামের পদত্যাগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : নানা ধরনের হস্তক্ষেপ, সিন্ডিকেটের প্রভাব ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম। রোববার (৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে রাজধানীতে সংস্থাটির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত জানান। সংবাদ সম্মেলনে রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড […]

image 1760241745 VMfLFMts3wyk3npbDeUKLtHMMLqGjlYXECQqlBoZ বাংলাদেশ ঢাকা

দুই দিনে ২৯ জেলায় নতুন ডিসি,নির্বাচন সামনে রেখে রদবদল

ইত্তেহাদ নিউজ,অনলাইন :দুই দিনে দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রোববার (৯ নভেম্বর) ১৪ জেলায় এবং আগের দিন  শনিবার রাতে আরও ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। বদলি ও রদবদলের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের এই […]

বিবিসি প্রধান টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টারনেসের পদত্যাগ ইত্তেহাদ এক্সক্লুসিভ

বিবিসি প্রধান টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টারনেসের পদত্যাগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : যুক্তরাজ্যের গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)-এর মহাপরিচালক টিম ডেভি পদত্যাগ করেছেন। সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ডেভি পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তৈরি করা একটি তথ্যচিত্রের সম্পাদনা নিয়ে বিতর্কের কারণে। একইসঙ্গে বিবিসির বার্তাবিভাগের প্রধান ডেবোরা টারনেসও পদত্যাগ করেছেন। বিবিসি জানিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল—‘প্যানোরামা’ অনুষ্ঠানটির একটি পর্বে ট্রাম্পের […]

bicic pic 1 বাংলাদেশ বরিশাল

বরিশালে বিসিক মেলায় স্টল বরাদ্দে অনিয়ম,বিক্রি হচ্ছে বিদেশী পণ্য

মামুনুর রশীদ নোমানী,বরিশাল : বাংলাদেশ ক্ষদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) বরিশালের আয়োজনে দশ দিন ব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে বেলস পার্কে। স্টল বরাদ্দে ব্যাপক অনিয়ম,দুর্নীতি ও ঘুস বানিজ্যের অভিযোগ খোদ বিসিক কর্মকর্তাদের বিরুদ্ধেই।তথ্য গোপন।উদ্যোক্তা মেলা আয়োজনের নির্দেশিকা অমান্য করে স্টল বরাদ্দে।একই ব্যাক্তিকে চারটি স্টল ,একজনকে দুটি স্টল বরাদ্দে দেয়া হয়েছে।এভাবে ৬ জনকে দেয়া হয়েছে […]

বরিশালে অপসো স্যালাইনে চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত বাংলাদেশ বরিশাল

অপসো স্যালাইনের চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত

বরিশাল অফিস :   বরিশাল নগরীর অপসো স্যালাইনের চাকরিচ্যুত শ্রমিকরা তাদের স্ত্রী ও শিশু সন্তানদের নিয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। নগরীর বগুড়া রোডে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। রবিবার (আজ) তারা অবস্থান নেবেন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা অপসো স্যালাইনের কারখানায় পরিশ্রম করে আসছেন। প্রথমে দৈনিক ২২০ […]

sbmc hos বাংলাদেশ বরিশাল

বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

বরিশাল অফিস :   বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন— ঝালকাঠির রাজাপুর উপজেলার ইউসুফ আলীর ছেলে আবুল কালাম (৪৮) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মো. নাসিমের স্ত্রী লাইজু বেগম (৪০)। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টার মধ্যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু […]

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশ ঢাকা

উপদেষ্টা আসিফ ভোটার হতে যাচ্ছেন ঢাকা-১০ আসনে

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ঢাকা-১০ আসনে ভোটার হতে যাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রোববার (৯ নভেম্বর) বেলা ৩টায় ধানমন্ডি থানা নির্বাচন অফিসে যাবেন তিনি। ওই থানার ভোটার হবেন আসিফ মাহমুদ।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ […]

জোবায়ের বাংলাদেশ চট্টগ্রাম

ফেনী-১ আসনে খালেদা জিয়ার সঙ্গে লড়তে চাওয়া কে এই জোবায়ের?

ইত্তেহাদ নিউজ,অনলাইন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের। তিনি এনসিপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য।রোববার (৯ নভেম্বর) বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। জানা যায়, তিনি ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে বিএনপির […]

শহীদ পরিবার রাজনীতি

বিএনপির সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় চব্বিশের শহীদ পরিবারের

ইত্তেহাদ নিউজ,অনলাইন : চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবারের সদস্যরা বিএনপির সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।শনিবার (৮ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে তাকে এ কথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন […]