দিল্লি বিস্ফোরণ সংবাদ এশিয়া

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ,গাড়ির মূল মালিক আটক

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় পুলিশ তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। ওই বিস্ফোরণের সঙ্গে যুক্ত সন্দেহে গাড়ির মূল মালিককে আটক করেছে দিল্লি পুলিশ। ঘটনার পর থেকে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকার ঘটনাটিকে ‘উচ্চ গুরুত্বের নিরাপত্তা হুমকি’ হিসেবে বিবেচনা করছে। সোমবার (১০ নভেম্বর) দিল্লির ঐতিহাসিক লালকেল্লার […]

নাঈম রহমান বাংলাদেশ ঢাকা

নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার

ইত্তেহাদ নিউজ,অনলাইন : নিখোঁজ হওয়ার দুদিন পর নাঈম রহমান নামে বাংলাদেশ ব্যাংকের এক উপ-পরিচালককে (ডিডি) মাদারীপুরের একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) শহরের পুরান বাজার এলাকার এ আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। নাঈম নিখোঁজ হওয়ার পর ডিএমপির মিরপুর মডেল থানায় জিডি করা হয়েছিল। জিডি তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক […]

তানিয়া বাংলাদেশ ঢাকা

শয়তানের নি:শ্বাস:প্রতারক চক্রের মূলহোতা তানিয়া গ্রেপ্তার

ইত্তেহাদ নিউজ,অনলাইন : রাজধানীর রূপনগর এলাকায় ‘শয়তানের নি:শ্বাস’ নামে পরিচিত স্কোপোলামিন জাতীয় কেমিক্যাল ব্যবহার করে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা তানিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ। পুলিশ জানায়, শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রূপনগরের বাসিন্দা বেলাল হোসেনের স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে তানিয়ার পরিচয় হয়। পরে সে কৌশলে নাসিমার বাসায় প্রবেশ করে […]

হজ বাংলাদেশ ঢাকা

সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি হজ করতে পারবেন

ইত্তেহাদ নিউজ,অনলাইন : সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি সম্পন্ন হয় বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন […]

সিএমপি কমিশনার বাংলাদেশ চট্টগ্রাম

সিএমপি কমিশনারের নির্দেশ অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র ব্রাশফায়ার

ইত্তেহাদ নিউজ,অনলাইন : চট্টগ্রাম নগরে একের পর এক প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আগ্নেয়াস্ত্র বহনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) দিয়ে ব্রাশফায়ার করে হত্যার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ওয়্যারলেস বার্তায় টহল ও থানা পুলিশকে একযোগে মৌখিকভাবে এ নির্দেশনা দেন তিনি। […]

বরিশালে ৩৫ সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় মিডিয়া

বরিশালে ৩৫ সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বরিশাল অফিস :   বরিশালে কর্মরত ৩৫টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। এসময় উপস্থিত […]

সাংবাদিক সাইফুল ইসলামের পদত্যাগ মিডিয়া

বরিশাল রিপোর্টার্স ইউনিটি থেকে সাংবাদিক সাইফুল ইসলামের পদত্যাগ

বরিশাল অফিস :   ‘বরিশাল রিপোর্টার্স ইউনিটি’র একজন সহযোগী সদস্য পদত্যাগ করেছেন। ৯ নভেম্বর রোববার সরকারি ডাকযোগে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগকারী সহযোগী সদস্যের নাম এম সাইফুল ইসলাম। তিনি দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং বরিশাল বাণী ডটকমের বার্তা সম্পাদক পদে কর্মরত। পদত্যাগপত্রে এম সাইফুল ইসলাম উল্লেখ করেন, গত ১ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে […]

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা বাংলাদেশ ঢাকা

ঢাকার সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেপ্তার ৫

বাংলানিউজ: রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে (৫৫) প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলি করে হত্যার ঘটনায় দুই শ্যুটারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ১২টায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের […]

সরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশ ঢাকা

৫ হাজার ৫০২ জন প্রাথমিকের প্রধান শিক্ষক ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন

ইত্তেহাদ নিউজ,অনলাইন : রিট আবেদনকারী ৪৫ জন প্রধান শিক্ষকের পর এবার সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বেড়ে ১০ম হচ্ছে। এ বিষয়ে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। এখন প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সুপারিশ নিয়ে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অর্থ বিভাগ গতকাল সোমবার তাদের সম্মতিপত্র প্রাথমিক […]

petrol ইত্তেহাদ এক্সক্লুসিভ

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে মধ্যরাতে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টা ৪ মিনিটের দিকে ইকবাল রোডে অবস্থিত স্কুলটিকে লক্ষ্য করে বোমাগুলো ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক […]