মিজ সানজিদা শারমিন।ডাক নাম লাভলী ইত্তেহাদ স্পেশাল অনুসন্ধানী সংবাদ বরিশাল বাংলাদেশ

বরিশাল কর বিভাগের কম্পিউটার অপারেটরের সম্পদের পাহাড়

মামুনুর রশীদ নোমানী,বরিশাল : মিজ সানজিদা শারমিন।ডাক নাম লাভলী।তৃতীয় শ্রেনীর কর্মচারী।কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করেন বরিশাল কর অঞ্চলের কর কমিশনারের কার্যালয়ে।যে বেতন পান, তা দিয়ে কোনোমতে সংসার চলার কথা।কিন্তু হয়েছে উল্টো।নিজের ব্যক্তিগত গাড়িতে অফিসে যান।লেটেস্ট মডেলের প্রিমিও গাড়ি।বেতনের অর্ধেক টাকা দেন ব্যক্তিগত গাড়ির চালককে।স্বর্ন কেনা তার সখ।পার্লারে খরচ করেন দু হাতে।তার পরেও এই চাকরি করেই […]

1000106702 6906bf52c1aa6 রাজনীতি

ভোলায় বিজেপির নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদেরহামলা,নিন্দা আন্দালিব পার্থের

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার (১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান। সংঘর্ষে নিজ দলের আহত নেতাকর্মীদের ছবি যুক্ত করে ব্যারিস্টার […]

রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীর প্রায় ২৬ কেজি ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ নিলামে বিক্রি হয়েছে বাংলাদেশ ঢাকা

একটি পাঙ্গাশ দাম ৬৮ হাজার টাকা

ইত্তেহাদ নিউজ,অনলাইন : রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীর প্রায় ২৬ কেজি ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ নিলামে বিক্রি হয়েছে। যার দাম হয়েছে ৬৮ হাজার টাকা। রোববার (২ নভেম্বর) সকালে পাঙ্গাশ মাছটি স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ কিনে নেন। তিনি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরি ঘাটের তার মৎস্য আড়তে মাছটি রেখে দিয়েছেন। এর আগে রোববার ভোররাতের দিকে […]

ইরান ইসরাইল ও তুরস্কের পতাকা। ইত্তেহাদ এক্সক্লুসিভ

শক্তিশালী কোনো মুসলিম রাষ্ট্র চায় না ইসরাইল,ইরান-তুরস্ককেও খণ্ডবিখণ্ড করতে চায়

ইত্তেহাদ নিউজ,অনলাইন : লেভেন্ত গুলতেকিন নামে এক তুর্কি রাজনৈতিক বিশেষজ্ঞ বলেছেন, ‘দখলদার ইসরাইল এই অঞ্চলে শক্তিশালী কোনো মুসলিম রাষ্ট্র চায় না। ইরাক ও সিরিয়ার মতো ইরান ও তুরস্ককেও ভেঙে ফেলার চেষ্টা করছে তারা’। ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, লেভেন্ত গুলতেকিন তার ইউটিউব পেজে শেয়ার করা একটি ভিডিওতে এসব কথা বলেছেন।ইরান ইস্যু পশ্চিম এশিয়া অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ […]

received 1569823240688598 690608f17cda0 রাজনীতি

বিএনপি সনদ না দেখে কেন স্বাক্ষর করেছে, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর

ইত্তেহাদ নিউজ,অনলাইন : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা বারবার বলে আসছি জুলাই সনদ দেখে স্বাক্ষর করতে হবে। আমরা দেখে স্বাক্ষর করতে চেয়েছি অথচ বিএনপি সনদ না দেখে কেন স্বাক্ষর করেছে? শনিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলায় দলীয় কার্যাক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভায় […]

দুম্বার মাংস লুট বাংলাদেশ রাজশাহী

পাবনায় দরিদ্র ও এতিমদের জন্য বরাদ্দ করা দুম্বার মাংস লুট

ইত্তেহাদ নিউজ,অনলাইন : পাবনায় দরিদ্র ও এতিমদের জন্য বরাদ্দ করা দুম্বার মাংস লুটপাটের অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) দুপুরে পাবনা সার্কিট হাউজে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, এতিমখানা ও মাদ্রাসাগুলোতে বিতরণের উদ্দেশ্যে বরাদ্দকৃত মাংস নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করছিলেন জেলা প্রশাসনের কিছু কর্মচারী। এসময় সাংবাদিকরা উপস্থিত […]

hafez ইত্তেহাদ স্পেশাল

৯ মাসেই হাফেজ চাঁদপুরের ১১ বছরের ইয়াছিন আরাফাত

ইত্তেহাদ নিউজ,অনলাইন :  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিনন্দপুর মদীনাতুল উলুম নূরানি ও হাফেজীয়া কওমি মাদরাসার শিক্ষার্থী ইয়াছিন আরাফাত। অবিশ্বাস্য এক অর্জন করে নজর কাড়ল ১১ বছরের এই শিশু। মাত্র ৯ মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে সে। শনিবার (১ নভেম্বর) সকালে মাদরাসা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হাফেজ ইয়াছিনকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় […]

সাবেক ভিপি নুরুল হক নুর রাজনীতি

শিবিরের জয় চার বিশ্ববিদ্যালয়ে রহস্যজনক: নুর

ইত্তেহাদ নিউজ,অনলাইন : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বিস্ময় প্রকাশ করে বলেছেন, ছাত্রদল ও শিবির নানা বাস্তবতায় এতদিন ক্যাম্পাসে যেতে পারতো না, প্রকাশ্যে পরিচয়ও দিতো না। শিবির তো একেবারে নিষিদ্ধ ছিল। তবুও সব বিশ্ববিদ্যালয়ে তাদের জয়জয়কার, এটা আমার কাছে রহস্যজনক। শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘পলিটিক্স ল্যাব: পাবলিক […]

সালাহউদ্দিন রাজনীতি

আমরা মওদুদীর ইসলাম নয়, মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা মওদুদী ইসলামের অনুসারী নই, আমরা মদিনার ইসলামের অনুসারী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা যে ইসলাম চর্চা করেছেন আমরা সেই ইসলামের অনুসারী। রাজনীতির স্বার্থে ইসলামকে বিকৃতভাবে ব্যবহার করা কখনো কাম্য নয়।’ শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কাসেমী পরিষদের উদ্যোগে আয়োজিত […]

তামান্না ভাটিয়া বিনোদন

নতুন রোমাঞ্চের আভাস দিলেন অনন্য মামুন

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ঢালিউড নির্মাতা অনন্য মামুন এক নতুন রোমাঞ্চের আভাস দিলেন। সদ্যই সামাজিক মাধ্যমে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার একটি ছবি পোস্ট করেছেন নির্মাতা, যা নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে অনন্য মামুন তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে অভিনেত্রী তামান্না ভাটিয়ার ছবিটি পোস্ট করেন। সেখানে কালো পোশাকে লাস্যময়ী তামান্নার একটি ছবি […]