6f1b3ac3fa0571c132081e82126f085b 662e4bf637ef5 বাংলাদেশ চট্টগ্রাম

কক্সবাজারে এতিমখানার অনুদান থেকে ঘুষ গ্রহণ , সেই সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত

ইত্তেহাদ নিউজ,কক্সবাজার : চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মমতাজ বেগম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এতিমখানার নামে বরাদ্দ ১ লাখ ৯২ হাজার টাকা ছাড় পেতে ৮০ হাজার টাকা ঘুষ দাবির বিষয়ে ইত্তেফাক ডিজিটালসহ একাধিক গণমাধ্যমে তথ্যবহুল সংবাদ প্রচারের পর ২৯ এপ্রিল তাদের বরখাস্ত করা হয়।সমাজসেবা অধিদপ্তরের যুগ্মসচিব […]

5176a2da046f1f0ccebb9e19f95cc9a0 6627b1f00b019 বাংলাদেশ রংপুর

ফুলবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের দেড় কোটি টাকা আত্মসাৎ

ইত্তেহাদ নিউজ,কুড়িগ্রাম :কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুব উন্নয়ন অধিদপ্তরের দারিদ্র বিমোচন ঋণ কর্মসূচির কার্যক্রমের পরিবারভিত্তিক ঋণের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।এ নিয়ে দফায় দফায় তদন্ত অনুষ্ঠিত হলেও এ অনিয়মের সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো অজানাই রয়ে গেছে। ফলে আবারও ৫ সদস্য বিশিষ্ট অভ্যন্তরীণ অডিট টিম গঠন করে প্রতিবেদন দাখিল করার জন্য অফিস আদেশ […]

065c8480628cd50de13263a896a3ec09 66280ee61fedd বাংলাদেশ খুলনা

তীব্র দাবদাহে খুলনায় ফসলের ব্যাপক ক্ষতি

ইত্তেহাদ নিউজ,খুলনা : তীব্র দাবদাহ, লবণাক্ততা বৃদ্ধি ও সেচের পানির অভাবে খুলনা অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া তীব্র দাবদাহের কারণে পানির স্তর দিন দিন মাটির নিচে নেমে যাচ্ছে। এদিকে তীব্র দাবদাহ ও লবণাক্ততা বৃদ্ধির কারণে গত ১০ বছরে খুলনা অঞ্চলে ১২১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২ […]

c93a41246e7887a8e96ec0c516459166 6631c3dd25c2e রংপুর বাংলাদেশ

এক ডগায় ১৮ লাউ

ইত্তেহাদ নিউজ,কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইসমাইল হোসেন (৪৭) নামের এক কৃষকের লাউগাছের একটি বোঁটায় ১৮টি লাউ ধরেছে। এরমধ্যে বেশিরভাগই খাওয়ার উপযোগী। বসতভিটার রান্নাঘরের চালে এমন লাউ দেখে উৎসুক জনতা ভিড় করছেন।ইসমাইল হোসেন ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ কদমেরতল এলাকার বাসিন্দা। কৃষক ইসমাইল হোসেন জানান, সাত থেকে আট মাস আগে বাজার থেকে একটি লাউগাছের চারা কিনে আনেন […]

barisal 1 বাংলাদেশ বরিশাল

বরিশালে ১০ নারীসহ ২৩ রোগীর দালাল আটক

বরিশাল অফিস :  রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়াসহ নানা অভিযোগের ভিত্তিতে বরিশাল নগরীর দুটি হাসপাতালে অভিযান চালিয়ে ১০ নারীসহ ২৩ দালালকে আটক করেছে র‌্যাব-৮। কোতোয়ালি মডেল থানায় মামলার পর মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে মুচলেকায় তারা জামিন পান। বরিশাল জেনারেল হাসপাতাল ও […]

dsa ইত্তেহাদ এক্সক্লুসিভ

ডিজিটাল নিরাপত্তা আইনে ৪৫১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ইত্তেহাদ নিউজ,ঢাকা : বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) মামলায় গত ৫ বছরে অন্তত ৪৫১ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন অন্তত ৯৭ জন সাংবাদিক। যার মধ্যে স্থানীয় সাংবাদিক রয়েছেন ৫০ জন। মঙ্গলবার (৩০ এপ্রিল) একটি ওয়েবিনারে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) ‘ডিজিটাল নিরাপত্তা আইনের ৫ বছরের চিত্র নিয়ে কঠিন পরীক্ষা’ নামে একটি […]

kfc 20240430225439 সংবাদ এশিয়া

মালয়েশিয়ায় বন্ধের পথে কেএফসি

ইত্তেহাদ নিউজ,ঢাকা :দখলদার ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে মালয়েশিয়ায় বয়কটের মুখে পড়েছে মার্কিন ফার্স্টফুড চেইন কেএফসি। আর বয়কটের জেরে মালয়েশিয়ায় কেএফসির কার্যক্রম প্রায় বন্ধের দ্বারপ্রান্তে রয়েছে। ইতিমধ্যে মালয়েশিয়ায় কেএফসির বেশিরভাগ আউটলেট অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হিসেবে তারা অর্থনেতিক অবস্থাকে দোষারোপ করেছে। তবে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে কেএফসির সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ […]

sheikh hasina 2 20240430202341 রাজনীতি

অতি বাম আর ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে:প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইত্তেহাদ নিউজ,ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুতে ইতোমধ্যে ১৫০০ কোটি টাকা টোল উঠেছে। বাংলাদেশ যে পারে এটাই তার প্রমাণ।তিনি বলেন, দেশে রাজনৈতিকভাবে দেউলিয়া যারা তারা, আর কিছু বুদ্ধিজীবী অনবরত গিবত গাইছে। অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে। তাদের মূল লক্ষ্য সরকার উৎখাত। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী […]

brac bank 20240430230132 অর্থনীতি ঢাকা বাংলাদেশ

ব্র্যাক ব্যাংকে এনবিআরের অভিযান

ইত্তেহাদ নিউজ,ঢাকা : কর ফাঁকির ৫০ কোটি টাকার রাজস্ব আদায়ে ব্র্যাক ব্যাংকের গুলশান-১ শাখায় অভিযান পরিচালনা করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি টিম।মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর থেকে কর অঞ্চল-১৫ এর ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি বিশেষ টিম ব্র্যাক ব্যাংকের ওই শাখায় অভিযান চালায়।এ বিষয়ে এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র  বলেন, সরকারের পাওনা ৫০ কোটি টাকা রাজস্ব আদায়ে […]

barisal metropaliton অনুসন্ধানী সংবাদ

বরিশালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু’র অভিযোগ : চুপ মেট্রোপলিটন হাসপাতাল

মামুনুর রশীদ নোমানী,বরিশাল : ডাক্তারের ভুল অপারেশন ও অবহেলায়’ রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার বরিশালের কালিবাড়ি রোডস্থ বরিশাল মেট্রোপলিটন হাসপাতালে অপারেশনে মারা যাওয়া নারীর পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক এবং কর্তৃপক্ষের অবহেলায় বাঁচানো যায়নি সুমাইয়া নামে ওই প্রসূতি নারীকে। রোগীর মৃত্যর আগে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি মৃত শিশু প্রসব করে ওই প্রসূতি নারী। তবে, বরিশাল মেট্রোপলিটন […]