শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক পরিদর্শনে দুদক
ইত্তেহাদ নিউজ,শরীয়তপুর: দাবদাহে উত্তপ্ত হয়ে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ১৭ কিলোমিটার অংশের অনেক স্থানে স্থানে বিটুমিন গলে গেছে। এই সড়ক নির্মাণে অনিয়মের কারণেই এমন হয়েছে বলে অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে সড়কটি পরিদর্শন করে দুদকের প্রতিনিধি দল।পরিদর্শনের আগে জেলা সড়ক ও জনপথ কার্যালয় থেকে সড়কটির সংস্কারকাজের নথিপত্র সংগ্রহ করে করে দুদক। […]













