image 84485 1714644149 বাংলাদেশ ঢাকা

তিন দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার

ইত্তেহাদ নিউজ,ঢাকা : ভুয়া মৃত্যু সনদ প্রদানের অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২ মে) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর প্রতারণার আশ্রয় নিয়ে জাল-জালিয়াতির […]

barisal metropaliton 1 বাংলাদেশ বরিশাল

বরিশালের দু’ চিকিৎসকের বিচার দাবীতে স্বাস্থ্য মন্ত্রনালয়ে স্বজনদের অভিযোগ

মামুনুর রশীদ নোমানী,বরিশাল : বরিশাল মেট্রোপলিটন হাসপাতালে অপ- চিকিৎসা ,ভুল অপারেশন ও ডাক্তারদের অবহেলায় সুমাইয়া নামে এক রোগীর মৃত্যুর কারনে দায়িত্বরত চিকিৎসক ডাঃ খালিদ মাহমুদ ও ডাঃ মুন্সী মুবিনুল হকের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে ওই রোগীর স্বামী লিখিত অভিযোগ করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়ে। ২ মে ২৪ তারিখ স্বাস্থ্য সচিবের নিকট আবেদন করেন সুমাইয়ার স্বামী আব্দুল্লাহ আল আমান। […]

imagsss বাংলাদেশ বরিশাল

বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

ইত্তেহাদ নিউজ,বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘দেশ দর্পণ’ নামের একটি নিউজ পোর্টালের ভিডিও প্রকাশের অভিযোগে বরগুনার আদালতে এই মামলা করা হয়েছে। পাথরঘাটা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহিদুর রহমান সোমবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন। মামলার আইনজীবী ও বরিশাল জেলা আইনজীবী […]

image 800648 1714560609 বিনোদন

জায়েদ খান খুবই ভালো মানুষ: পূজা চেরী

ইত্তেহাদ নিউজ ডেস্ক : এবারের ঈদে মুক্তি পেয়েছে পূজা চেরী-আদর আজাদ অভিনীত ‘লিপস্টিক’। ছবিটি নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী পূজা চেরী। বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে কথা বলছেন সিনেমার প্রসঙ্গে। সম্প্রতি বেসরকারী টেলিভিশনের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনয়সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। পূজা বলেন, ‘আসলে ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন উৎসব-পার্বণে মুক্তি পাওয়া সিনেমাগুলোতে খুব […]

image 800688 1714574382 বিনোদন

মডেল ল্যান্ডি প্যারাগাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  সাবেক মিস ইকুয়েডর প্রতিযোগী ল্যান্ডি প্যারাগাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। গত ২৮ এপ্রিল ইকুয়েডরের কুইভেডোরের একটি রেস্তোরাঁয় গুলি করে হত্যা করা হয় তাকে। তার বয়স হয়েছিল ২৩ বছর। জানা গেছে, কুখ্যাত গ্যাং বসের সঙ্গে সম্পর্ক ছিল ল্যান্ডির। তাদের সম্পর্কের বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো […]

image 800719 1714591441 বিনোদন

আনুশকা শর্মা সাংবাদিক হওয়ার বদলে হলেন  বলিউড তারকা

ইত্তেহাদ নিউজ ডেস্ক : বলিউড তারকা অনুশকার শর্মার জন্মদিন ছিল পহেলা মে। তিনি ৩৬ বছরে পা দিলেন। তার জন্মদিন উপলক্ষ্যে এদিন একটি আদুরে পোস্ট করেন খোদ কোহলি। কিন্তু আপনি কি এই বলি সুন্দরীর বিষয়ে এই অজানা বা কম জানা তথ্যগুলো জানেন? জানেন কি অনুশকা কখনো অভিনেত্রী হতেই চাননি। বরং একজন সাংবাদিক হতে চেয়েছিলেন! ১৯৮৮ সালে উত্তির […]

03362e1f153e0caa3d965ed518df60ba রাজনীতি

ভারতে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির

ইত্তেহাদ নিউজ ডেস্ক : ভারতের বিভিন্ন প্রদেশে জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণের জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন বিজেপি। বাংলাদেশ থেকে একমাত্র আওয়ামী লীগকে এই আমন্ত্রণ জানানো হয়েছে।বুধবার (১ মে) আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভারতে দীর্ঘ দিন ধরে ক্ষমতায় আছে বিজেপি। অপরদিকে, বাংলাদেশে […]

7 c630885cf52c3b3e82b378b887da74f1 রাজনীতি

শ্রমিকদের গুরুত্ব কমেছে: সাইফুল হক

ইত্তেহাদ নিউজ,ঢাকা : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে সব জিনিসের দাম বাড়লেও কেবল কমেছে শ্রমিকের দাম, তাদের শ্রমশক্তির দাম। ভোটের ব্যবস্থা না থাকায় রাজনৈতিক দলের কাছে শ্রমিকদের গুরুত্ব কমেছে। ভোট ব্যবস্থা নষ্ট হওয়ায় শ্রমিকেরা আরও ক্ষমতাহীন, আরও মর্যাদাহীন, আরও গরিব হয়েছে। মহান মে দিবস উপলক্ষে বুধবার (১ মে) সকালে বিপ্লবী শ্রমিক […]

image 800696 1714577398 রাজনীতি

বিএনপির নেতারা হতাশ: ওবায়দুল কাদের

ইত্তেহাদ নিউজ,ঢাকা :আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের শক্তি বিএনপির নেই। আন্দোলনে জনগণ লাগে। তাদের সঙ্গে জনগণ নেই। বিএনপির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন। তিনি আরও বলেন, বিএনপির মুখে আন্দোলনের কথাটা শুনলে ঘোড়ারও হাসি পায়। রিমোট কন্ট্রোল নেতাকে এ দেশের মানুষ গ্রহণ করে না। […]

image 800717 1714586964 রাজনীতি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফের হাসপাতালে ভর্তি

ইত্তেহাদ নিউজ,ঢাকা : এক মাসের ব্যবধানে আবারও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন রাত সাড়ে ৯টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, কিছু জরুরি পরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে আনা হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে উনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।উনার কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা চলছে। রাতেই […]