mim বিনোদন

মিমের কাছে ক্ষমা চেয়েছেন পরীমণি

ইত্তেহাদ নিউজ,ঢাকা : পাশাপাশি বিদ্যা সিনহা মিম ও পরীমণি। পরস্পরের সঙ্গে গল্প করছেন, হাসছেন। তাঁদের পাশাপাশি দেখে সবাই অবাক। কারণ, পরীর সাবেক স্বামী ও অভিনেতা শরিফুল রাজকে নিয়ে এই দুই নায়িকার মধ্যে মনোমালিন্যের কথা সবার জানা।  ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ নামের এক অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চে দেখা যায় মিম ও পরীমণিকে। তাঁদের গলাগলি দেখে সবার মনে প্রশ্ন, […]

s রাজনীতি

ধ্বংসের দ্বারপ্রান্তে বাংলাদেশ সমবায় ব্যাংক:সমবায় প্রতিমন্ত্রী

ইত্তেহাদ নিউজ,রাজশাহী : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, বাংলাদেশ সমবায় ব্যাংক এমন কোনো কাজ নেই যা করতে পারবে না। শুধু মানুষের অভাবে, নেতৃত্বের অভাবে এবং লুটেরাদের জন্য এই ব্যাংক আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। শনিবার বিকেলে রাজশাহী সার্কিট হাউসের সভাকক্ষে রাজশাহীর সমবায় বিভাগ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় […]

nnnn বাংলাদেশ সিলেট

স্বস্তিতে সুনামগঞ্জবাসী

ইত্তেহাদ নিউজ,ঢাকা : গত তিন দিন বৃষ্টি না হওয়ার পাহাড়ের ঢলের পানি কমে যাওয়ায় সুনামগঞ্জের প্লাবিত এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। হাওর ও নদীর পানি কমছে। সীমান্ত এলাকার পাটলাই, যাদুকাটা, চলতি চেলা, সোনালি চেলা ও খাসিয়া মারা নদীর পাহাড়ি ঢলের পানিপ্রবাহ হ্রাস পেয়েছে। সদর উপজেলার ইসলামপুর গ্রামের কৃষক তাজুল ইসলাম বলেন, ‘চার দিনে দেড়-দুই হাত […]

rahul sonia india PTI সংবাদ এশিয়া

ভারতে বিরোধী দলের নেতা হচ্ছেন রাহুল গান্ধী?

ইত্তেহাদ নিউজ ডেস্ক : ভারতের লোকসভায় কে হচ্ছেন বিরোধী দলীয় নেতা? নির্বাচনি ফলাফল ঘোষণার পরপরই এ নিয়েও বেশ শোরগোল উঠেছে ভারতের রাজনীতিতে। শনিবার (৮ জুন) রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা করার প্রস্তাব পাস হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। রাহুলকে বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিলেন কংগ্রেসের […]

Savanna বাংলাদেশ ঢাকা

সাবেক আইজিপি বেনজীরের রিসোর্টের পুকুর থেকে গোপনে মাছ চুরির চেষ্টা

ইত্তেহাদ নিউজ,গোপালগঞ্জ:  সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন ও আদালতের ক্রোক করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের পুকুর থেকে চুরি করে মাছ বিক্রির অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গোপালগঞ্জের দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহরাব হোসেন সোহেল বাদী হয়ে শুক্রবার (৭ জুন) রাতে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় রিসোর্টের হ্যাচারি […]

image 94819 1717824832 বাংলাদেশ চট্টগ্রাম

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী চট্টগ্রামে

ইত্তেহাদ নিউজ,চট্টগ্রাম :  প্রেমের টানে চট্টগ্রামের ফটিকছড়িতে এসে মোহাম্মদ মোরশেদ নামের এক যুবককে বিয়ে করেছেন পচলা নামের শ্রীলঙ্কার এক তরুণী। বৃহস্পতিবার (৬ জুন) তাদের আকদ সম্পন্ন হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শুক্রবার রাতে তাদের বিবাহোত্তর অনুষ্ঠান হয়।জানা যায়, মো. মোরশেদ দুবাই প্রবাসী। সেখানে থাকাকালীন গত ২-৩ বছর আগে পচলা নামের এক তরুণীর সঙ্গে পরিচয় […]

image 94618 1717762752 মতামত

জলবায়ু ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজন ক্ষতিপূরণ

ড. এম মনির উদ্দিন : হচ্ছে আকস্মিক বন্যা, মৌসুমি বন্যা, অতি বন্যা, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, অসময়ে বৃষ্টি, খরা, লবণাক্ততা বৃদ্ধি এবং তাপমাত্রা বাড়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া। দেশের ৬০ শতাংশ ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ মিটার উপরে অবস্থিত এবং আশঙ্কা করা হচ্ছে যে, ২০৮০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৪০ সেমি. বা ১৫ ইঞ্চি বৃদ্ধি পাবে। গ্লোবাল […]

সাব রেজিস্ট্রার 1 বাংলাদেশ ঢাকা

কোটালীপাড়ায় সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের দ্বন্দ্বে জমি রেজিস্ট্রি বন্ধ

ইত্তেহাদ নিউজ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের দ্বন্দ্বে জমির দলিল সম্পাদন বন্ধ হয়ে গেছে। দলিল করতে আসা মানুষ দলিল না  করেই ফিরে যাচ্ছেন। দ্রুত এটির সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিগত এক মাস ধরে এ অবস্থা চলছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে। জানা গেছে, প্রতিদিন এ অফিসে ৩০টি দালিল সম্পাদন হয়। সে হিসাবে সপ্তাহে এ […]

anar 1 বাংলাদেশ ঢাকা

তোমার হত্যার বিচার আমি করবোই: আনার কন্যা ডরিন

ইত্তেহাদ নিউজ,ঢাকা : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের পুলিশ। বাবাকে হারিয়ে ফেসবুকে বিভিন্ন আবেগঘন পোষ্টের পর এবার বাবা হত্যার বিচার নিয়ে এবার আরও একটি পোষ্ট করেছেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বৃহস্পতিবার (৬ জুন) তিনি লিখেছেন, ‘তোমার হত্যার বিচার আমি করবোই বাবা ইনশাআল্লাহ। চিন্তা […]

জাতিসংঘ অর্থনৈতিক সংবাদ আন্তর্জাতিক

বাংলাদেশের জয় জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের নির্বাচনে

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  জাতিসংঘের অঙ্গসংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৫-২০২৭ মেয়াদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে বাংলাদেশ ১৮৯ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়। শুক্রবার (৭ জুন) জাতিসংঘ সাধারণ পরিষদের সভাকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চল থেকে সৌদি আরব, শ্রীলঙ্কা ও উজবেকিস্তান এ নির্বাচনে জয়লাভ করে। ইকোসক জাতিসংঘের মূল […]