হাইকোর্ট বাংলাদেশ ঢাকা

প্রিপেইড মিটারের বাড়তি চার্জ বন্ধে হাইকোর্টে রিট

ইত্তেহাদ নিউজ,ঢাকা : বিদ্যুতের বিলিং প্র্যাকটিস পর্যালোচনা, নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ড ও নীতি সংস্কার করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ এম জামিউল হক ফয়সাল, কামরুল হাসান রিগ্যান ও জাকির হায়দারের পক্ষে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাদী এ রিট দায়ের করেন। রিটে জ্বালানি ও বিদ্যুৎ সচিব, পাওয়ার গ্রিড […]

nayem বাংলাদেশ ঢাকা মিডিয়া

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন নাঈমুল ইসলাম খান

ইত্তেহাদ নিউজ,ঢাকা : প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক ‘আমাদের নতুন সময়’ পত্রিকার ইমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান। গত বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নাঈমুল ইসলাম খানকে সচিব পদমর্যাদায় প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া […]

anar বাংলাদেশ খুলনা

এমপি আনার হত্যা: আওয়ামী লীগ নেতা ‘গ্যাস বাবু’ আটক

ইত্তেহাদ নিউজ,ঝিনাইদহ : ভারতের কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) খুনের ঘটনায় গ্রেপ্তার শিমুল ভূঁইয়ার এক নিকটাত্মীয় আটক হয়েছেন। তার নাম কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে ‘গ্যাস বাবু’। বৃহস্পতিবার (৬ জুন) রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটক বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। ঝিনাইদহ […]

t সংবাদ আন্তর্জাতিক

তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ার পথে রাশিয়া

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  তালেবান প্রতিনিধি দল ২০২২ সালে প্রথম সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যায়। তখন এ নিয়ে কেবল রাশিয়া নয়, পুরো বিশ্বেই অনেক আলোচনা হয়েছিল। রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়ের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়ায় এবারের সফর আবার আলোচনায় উঠে এসেছে। তালেবান এবং আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সম্পর্ক […]

চুরি সংবাদ এশিয়া

প্রেমিকাকে উপহার দিতে চুরি করলেন ব্যাংক কর্মকর্তা

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  প্রেমিকাকে দামি উপহার কিনে দিতে জুয়েলারি দোকানে চুরি করেছেন একজন ব্যাংক কর্মকর্তা। ইতোমধ্যে গতকাল বৃহস্পতিবার ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ভারতীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেমিকাকে উপহার দিতে এবং তাদের বিলাসবহুল জীবন যাপনের ব্যয় মেটানোর জন্য অভিযুক্ত চুরি করেছেন। চুরির এই ঘটনা প্রথম প্রকাশ্যে আসে গত […]

modi সংবাদ এশিয়া

মোদির চেয়ে বেশি ব্যবধানে জিতেছেন ২২৪ প্রার্থী

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  ভারতে লোকসভা নির্বাচনের ফল বিভিন্নভাবে বিশ্লেষণ করা যেতে পারে কিন্তু তার সবকটিরই কেন্দ্রে থাকবেন নরেন্দ্র মোদি। তার কারণ, বিজেপি এই নির্বাচন তারই নামে লড়েছে। উত্তরপ্রদেশের বারাণসী থেকে লাগাতার তৃতীয়বার জিতে তিনি সংসদে পৌঁছেছেন বটে কিন্তু ২০২৪-এর লোকসভা নির্বাচনে ওই একই আসন থেকে লড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রাপ্ত ভোটের সঙ্গে মোদির ঝুলিতে […]

ঈদুল আজহা বাংলাদেশ ঢাকা

ঈদুল আজহা ১৭ জুন

ইত্তেহাদ নিউজ,ঢাকা : পবিত্র ঈদুল আজহা আগামী ১৭ জুন (সোমবার) পালিত হবে। বাংলাদেশের আকাশে শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। হিজরি […]

milon mahmud baccu বাংলাদেশ বরিশাল

রাজাপুরে ভোটের মাঠে এগিয়ে মিলন মাহমুদ বাচ্চু

মামুনুর রশীদ নোমানী,বরিশাল : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠে এগিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু। গরীব-মেহনতী মানুষের জনদরদী হিসেবে পরিচিত, পরোপকারী, ন্যায়পরায়ণ গুণাবলীর অধিকারী, যিনি জনগণের কাতারে থেকে নিরলসভাবে জনকল্যাণমূলক কাজের সঙ্গে ব্যাপকভাবে সম্পৃক্ত থেকে মানুষের সেবা করায় ব্যাপক পরিচিতি লাভ করেন। তিনি যখন রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তখন ব্যাপক […]

17688256 অনুসন্ধানী সংবাদ

বেনজীরের খামার থেকে ৩৬ গরু উধাও

ইত্তেহাদ নিউজ,ঢাকা : আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ক্ষমতার থাকার কালীন অবৈধ পন্থায় দেশ-বিদেশে কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন। তার অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিম। বান্দরবানেও বেনজীর আহমেদে তার স্ত্রী ও মে‌য়ের নামে রয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তি সন্ধান মিলেছে। জানা গেছে, সেখানে একটি প্রায় […]

Benzir Ahmed বাংলাদেশ ঢাকা

সাবেক আইজিপি বেনজীর আহমেদের জব্দ করা সম্পত্তি দেখভালে প্রশাসক নিয়োগ

ইত্তেহাদ নিউজ,ঢাকা : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্তের মুখে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে থাকা সাভার, গোপালগঞ্জ ও মাদারীপুরের সম্পত্তি দেখভাল ও রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসক নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই অনুমতি দেন বলে দুদকের বিশেষ পিপি […]